বীরভূমের জেলায় তারাপীঠ তারা "মা" নবান্ন উৎসব কার্তিকের আরাধনায় মেতে উঠল গোটা তারাপীঠ!
বাংলার মানুষ যেমন দুর্গাপুজোর জন্য সারাবছর অপেক্ষায় থাকেন, তেমনই তারাপীঠ প্রহর গোনে কার্তিক পুজোর জন্য। শনিবার ও রবিবার নবান্ন উৎসব উপলক্ষ্যে কার্তিকের আরাধনায় মেতে উঠল গোটা বীরভূমের জেলায় তারাপীঠ। বহু বছর আগে এলাকায় শুরু হয়েছিল কার্তিক পুজো। দিনে দিনে সেদিনের সেই সাদামাটা পুজো আজ উৎসবের চেহারা নিয়েছে। থিম ও আলোকসজ্জার প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমে পড়েছেন পুজো উদ্যোক্তারা। তারাপীঠে মা তারা আরাধ্যা দেবী। এখানে কোনও মৃন্ময়ী মূর্তি গড়ে দেবীপুজোর চল নেই। মা তারার অঙ্গেই দুর্গা
নিজস্ব সংবাদদাতা : বাংলার মানুষ যেমন দুর্গাপুজোর জন্য সারাবছর অপেক্ষায় থাকেন, তেমনই তারাপীঠ প্রহর গোনে কার্তিক পুজোর জন্য। শনিবার ও রবিবার নবান্ন উৎসব উপলক্ষ্যে কার্তিকের আরাধনায় মেতে উঠল গোটা বীরভূমের জেলায় তারাপীঠ। বহু বছর আগে এলাকায় শুরু হয়েছিল কার্তিক পুজো। দিনে দিনে সেদিনের সেই সাদামাটা পুজো আজ উৎসবের চেহারা নিয়েছে। থিম ও আলোকসজ্জার প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমে পড়েছেন পুজো উদ্যোক্তারা। তারাপীঠে মা তারা আরাধ্যা দেবী। এখানে কোনও মৃন্ময়ী মূর্তি গড়ে দেবীপুজোর চল নেই। মা তারার অঙ্গেই দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, অন্নপূর্ণা সহ সমস্ত দেবীর আরাধনা করা হয়। মূলত, কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো দেখতে অভ্যস্ত মানুষ। কিন্তু তারাপীঠ তার ব্যতিক্রমী দৃষ্টান্ত। অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব উপলক্ষ্যে দেবী অন্নপূর্ণার বদলে কার্তিক পুজো করেন এলাকার মানুষ। তারাপীঠ মন্দির কমিটির তারামায়ের সেবাইত প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় ৬৩ বছর আগে নবান্ন উৎসবের দিন তারাপীঠ মন্দির কমিটি প্রথম কার্তিক পুজো করেন। তখন এই একটি মাত্র পুজোকে ঘিরে উন্মাদনা ছিল তারাপীঠবাসীর। বর্তমানে পুজোর সংখ্যা অনেকাটাই বেড়েছে। প্রতিটি মণ্ডপেই মহাদেব শিব ছাড়াও কার্তিক অসুরের লড়াইয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। বছর যত গড়াচ্ছে ততই এই পুজোর জাঁকজমক বাড়ছে। লেগেছে থিমের ছোঁয়া। তারাপীঠ মন্দির লাগোয়া স্থায়ী মণ্ডপে মৃন্ময়ী মূর্তি গড়ে পুজো করে আসছে । এবার তাঁদের পুজো ৬৩ বছরে পা দিল। থিম পরিবেশ দূষণ রোধ।
প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুজোর আনন্দ থেকে অনেক দূরে থাকেন তারাপীঠবাসী। কারণ তারাপীঠে কোনও দেবী মূর্তির চল নেই। তাই অগ্রহায়ণ মাসে একদিকে নবান্ন উৎসব অন্যদিকে কার্তিক পুজোর আনন্দে এখানকার মানুষ উৎসব মুখর হয়ে ওঠেন। এলাকার মেয়ে যাদের বাইরে বিয়ে হয়েছে, তাঁদের পাশাপাশি কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন, তাঁরাও এই সময় বাড়ি ফিরে আসেন। নবান্ন উপলক্ষ্যে তারা মাকে নতুন ধানের অন্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। এরপরই মণ্ডপগুলিতে পুজো শুরু হয়। প্রতিটি মণ্ডপে পাত পেড়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এই চারদিন আলোয় ঝলমলিয়ে উঠেছে গোটা সিদ্ধপীঠ। উৎসবের ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যাবস্থার আয়োজন করা হয়েছে।


সম্পর্কিত খবর
সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!
সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে
সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!
কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!
কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন