অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে,কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO!

ভয়ংকর,মর্মান্তিক, হৃদয় বিদারক,ঘটনা। সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে... আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশনই দায়ী,' কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO! বিস্ফোরক নোট...! নাম রিঙ্কু তরফদার। বয়স প্রায় ৫৪ বছর। পেশায় একজন পার্শ্বশিক্ষিকা ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নিতে আর ৫ বছর-ই বাকি ছিল। কিন্তু কাজের 'অসম্ভব চাপ' নিতে না পেরেই আত্মঘাতী তিনি। এমনটাই দাবি পরিবারের। এমনকি রিঙ্কু তরফদার নিজেও তাঁর সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন সেকথা। নদিয়ার চাপড়া বাঙালঝি এলাকার ২০১ নম্বর বুথের BLO

সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে,কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO!

নিজস্ব সংবাদদাতা : ভয়ংকর,মর্মান্তিক, হৃদয় বিদারক,ঘটনা। সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে... আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশনই দায়ী,' কাজের চাপে আত্মঘাতী কৃষ্ণনগরের BLO! বিস্ফোরক নোট...! নাম রিঙ্কু তরফদার। বয়স প্রায় ৫৪ বছর। পেশায় একজন পার্শ্বশিক্ষিকা ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নিতে আর ৫ বছর-ই বাকি ছিল। কিন্তু কাজের 'অসম্ভব চাপ' নিতে না পেরেই আত্মঘাতী তিনি। এমনটাই দাবি পরিবারের।

এমনকি রিঙ্কু তরফদার নিজেও তাঁর সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন সেকথা। নদিয়ার চাপড়া বাঙালঝি এলাকার ২০১ নম্বর বুথের BLO ছিলেন রিঙ্কু তরফদার। আদি বাড়ি নদিয়ার চাপড়া ব্লকের বাঙালঝি গ্রামে। গত ১৫ বছর হয়েছে কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় নতুন বাড়ি করেছিলেন। সেখানেই থাকতেন স্বামী ও দুই ছেলেমেয়েকে নিয়ে। পার্শ্বশিক্ষিকার চাকরি করতেন চাপড়া বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে। চাপড়া বাঙালঝির মুসলিম অধ্যুষিত এলাকায় ২০১ নম্বর বুথে BLO-এর দায়িত্ব পান তিনি। পরিবার জানিয়েছে, BLO-র দায়িত্ব পাওয়ার পরই থেকেই মানসিক চাপে ছিলেন তিনি।

প্রায়ই বলতেন, আর চাকরি করব না, আর পারছি না এই BLO-এর কাজ । এরপরই শনিবার ভোরে কৃষ্ণনগর নিজের বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন রিঙ্কু তরফদার (BLO Suicide)। বাড়ির লোকই প্রথম ঝুলন্ত দেহ দেখতে পায়। তারপর পুলিসে খবর দিলে, পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণনগর পুলিস মর্গে নিয়ে যায়। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।  সূত্রের খবর, নদিয়ার জেলাশাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করে কমিশন। ওই বিএলও-র মৃত্যুর কারণ নিয়ে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য জেলাশাসককে বলেছেন রাজ্যের সিইও।

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয