অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

সাতসকালে শান্তিপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য...

বৃহস্পতিবার সকালবেলা নদিয়ার শান্তিপুরে বাড়ির অদূরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫ বছর। তিনি সাহেবডাঙা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, এদিন সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। তাঁর পাশেই পড়ে ছিল একটি বাইক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃতের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়— পরিকল্পিত খুন।পরিবারের পক্ষ থেকে অভিযোগ, যুব

সাতসকালে শান্তিপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য...

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সকালবেলা নদিয়ার শান্তিপুরে বাড়ির অদূরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫ বছর। তিনি সাহেবডাঙা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, এদিন সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। তাঁর পাশেই পড়ে ছিল একটি বাইক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃতের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়— পরিকল্পিত খুন।পরিবারের পক্ষ থেকে অভিযোগ, যুবককে হত্যা করে ঘটনাস্থলে দেহ ফেলে দেওয়া হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিদিনই রাত করে ফিরতেন যুবক। বুধবার রাতে বাড়ি থেকে বেরন রাতে আর বাড়ি ফেরননি। তাই বিষয়টি খুব একটা আমল দেয়নি পরিবার। কিন্তু গভীররাতেও বাড়ি না ফেরায় দুশ্চিতায় পড়ে পরিবার। আত্মীয়দের দাবি, ফোন করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। সুইচ অফ ছিল ফোন। তারপর সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাসিমের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল তাঁর বাইকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং বাইক ও অন্যান্য আলামত খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শান্তিপুরে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে পরিবার ও এলাকাবাসী।

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয