অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বোলপুরের অনুব্রত মণ্ডল আইসিকে হুমকি এবং আইসির মা-স্ত্রীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ!

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে আবারও খবরের শিরোনামে বোলপুরের অনুব্রত মণ্ডল। ভাইরাল হাওয়া ওই অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। আইসি লিটন হালদার-কে যে কন্ঠটি হুমকি দিচ্ছিলেন সেটি অনুব্রত মণ্ডলের বলে অনেকের মনে হয়েছে। যদিও ওই অডিও ক্লিপিং-এর সত্যতা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পণ। তবে সেটি ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা অনুব্রতকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। অনুব্রত মণ্ডল’ বোলপুরের আইসি

বোলপুরের  অনুব্রত মণ্ডল আইসিকে হুমকি এবং আইসির মা-স্ত্রীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ!

নিজস্ব সংবাদদাতা: ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে আবারও খবরের শিরোনামে বোলপুরের অনুব্রত মণ্ডল। ভাইরাল হাওয়া ওই অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। আইসি লিটন হালদার-কে যে কন্ঠটি হুমকি দিচ্ছিলেন সেটি অনুব্রত মণ্ডলের বলে অনেকের মনে হয়েছে। যদিও ওই অডিও ক্লিপিং-এর সত্যতা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পণ। তবে সেটি ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা অনুব্রতকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। অনুব্রত মণ্ডল’ বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকি দিতে শোনা যাচ্ছে। সেই অডিয়ো ক্লিপে বলা হচ্ছে ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে বার করে আইসিকে পেটানো হবে। শুধু তাই নয়, বোলপুর থানার আইসির মা-স্ত্রীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শোনা যাচ্ছে। মিছিলের জমায়েতে পুলিশি রিপোর্ট নিয়ে আইসির বিরুদ্ধে তোপ দাগতেও শোনা গিয়েছে। ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপে ‘অনুব্রত’ বিবিধ ‘বিশেষণ’ উল্লেখ করে বোঝাতে চান বোলপুরের আইসি ‘কাজল’-এর লোক। পাল্টা উল্টো দিকের কণ্ঠস্বরকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা কারও লোক নই।’ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপ এবং অনুব্রতের প্রকাশ্য বিবৃতি বীরভূমের তৃণমূল এবং কেষ্ট সম্পর্কে নতুন ধারণা তৈরি করেছে।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন