ক্যাপ্টেন বুমরাহর জাদু! ম্যাচ জিতিয়ে বললেন, ‘স্বপ্নেও ভাবিনি ভারতের নেতৃত্ব দেব’
আইপিএলের মঞ্চে নেতৃত্বের অভিষেক, আর সেই ম্যাচেই দলকে জয়ের পথে এগিয়ে দিলেন জশপ্রীত বুমরাহ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে মাঠে নামেন ভারতীয় তারকা পেসার। আর দায়িত্ব পেয়েই বাজিমাত! এক রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের আরও শক্ত অবস্থানে নিয়ে গেল মুম্বই।তবে ম্যাচ জয়ের আনন্দের মাঝেও বুমরাহর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ম্যাচ শেষে তিনি বলেন, “১৯ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলাম। তখন
নিজস্ব সংবাদদাতা : আইপিএলের মঞ্চে নেতৃত্বের অভিষেক, আর সেই ম্যাচেই দলকে জয়ের পথে এগিয়ে দিলেন জশপ্রীত বুমরাহ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে মাঠে নামেন ভারতীয় তারকা পেসার। আর দায়িত্ব পেয়েই বাজিমাত! এক রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের আরও শক্ত অবস্থানে নিয়ে গেল মুম্বই।তবে ম্যাচ জয়ের আনন্দের মাঝেও বুমরাহর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ম্যাচ শেষে তিনি বলেন,
“১৯ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলাম। তখন কখনও ভাবিনি, মুম্বইকে নেতৃত্ব দেওয়ার আগেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়ে যাব! দায়িত্ব নিতে আমার ভালো লাগে। এটা নতুন চ্যালেঞ্জ, আর আমি সেটাকে উপভোগ করতে চাই।”এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, ভারতের টেস্ট দলের স্থায়ী অধিনায়ক না হতে পারার আক্ষেপ হয়তো ঝরে পড়েছে বুমরাহর কথায়। যদিও ক্রিকেট মহলের একাংশের মতে, বুমরাহর মন্তব্যে হতাশা নয়, বরং ছিল আত্মবিশ্বাস ও হালকা মজার ছোঁয়া।উল্লেখ্য, রোহিত শর্মার অনুপস্থিতিতে আগেও ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। কিন্তু রোহিতের অবসরের পর টিম ইন্ডিয়ার পূর্ণকালীন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সেই প্রেক্ষাপটেই বুমরাহর এই মন্তব্যকে ঘিরে বাড়ছে চর্চা।বৃহস্পতিবারের ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে বুমরাহর কাঁধে। আর সেই দায়িত্ব সামলেই পয়েন্ট টেবিলের উপরের সারিতে থাকা পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল মুম্বই। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের দশম অধিনায়ক হিসাবেও নাম লিখিয়ে ফেললেন তিনি।ম্যাচে প্রথমে ব্যাট করে ২০০ রান তোলে পাঞ্জাব কিংস। জবাবে শেষ ওভারের নাটকীয়তায় এক বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও দলের জয়েও ব্যক্তিগতভাবে উইকেটশূন্যই থাকলেন বুমরাহ।তবে উইকেট না পেলেও নেতৃত্বে যে তিনি সফল, তা আর বলার অপেক্ষা রাখে না। মাঠে তাঁর শান্ত উপস্থিতি এবং কৌশলী সিদ্ধান্তই শেষ পর্যন্ত মুম্বইকে এনে দিল গুরুত্বপূর্ণ জয়।
সম্পর্কিত খবর
IPL2026
কেন ৯০ মিনিট হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন কঙ্গোর এই সমর্থক?
কঙ্গো ফুটবল দলের অন্যতম পরিচিত সুপারফ্যান "মিশেল কুকা ওম্বেলাডিঙ্গা", যিনি সমর্থকদের কাছে ‘লুবুম্বা ভেয়া’ নামে পরিচিত। কঙ্গোর পতাকার রঙে সাজানো পোশাক, চোখে চশমা এবং ডান হাত অভিবাদনের ভঙ্গিতে উঁচু করে তিনি গোটা ম্যাচে প্রায় ৯০ মিনিট এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকেন। তাঁর এই ভঙ্গি শুধু ফুটবলের প্রতি ভালোবাসা নয়, কঙ্গোর স্বাধীনতার ইতিহাসেরও প্রতীক। ‘লুবুম্বা ভেয়া’র অর্থ—লুবুম্বা এখনও বেঁচে আছেন। স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিক লুবুম্বার আদর্শ, আত্মমর্যাদা ও লড়াইয়ের স্মৃ
CRICKET
চিন্নাস্বামীর ট্র্যাজেডির স্মৃতি তাজা, বিজয়োৎসব থেকে সরে দাঁড়াল আরসিবি
আইপিএল শিরোপা জয়ের আনন্দে ভাসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিবির। সোমবার ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফেরে দল। সাধারণত এমন সাফল্যের পর শহরজুড়ে বিজয় শোভাযাত্রা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার আরসিবি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনও আনুষ্ঠানিক উদযাপনের পরিকল্পনা নেই। সমর্থকদের উদ্দেশে তারা অনুরোধ করেছে, নিরাপদে থেকে ঘরে বসেই দলের সাফল্য উদযাপন করতে। সমর্থকদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে কোনও প্রকাশ্য বিজয় মিছিল বা শোভাযাত্রার আয়োজন করছে না ফ্র্যাঞ্চাইজি। অত
CRICKET
৭৭৬ রান, ৭২ ছক্কা, ৫ পুরস্কার— আইপিএলে বৈভব সূর্যবংশীর স্বপ্নের মরশুম!
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। দল ফাইনালে উঠতে না পারলেও পুরো মরশুম জুড়ে নিজের ব্যাটিং নৈপুণ্যে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। গুজরাট টাইটান্সের কাছে হেরে রাজস্থানের শিরোপা স্বপ্ন শেষ হলেও ব্যক্তিগত সাফল্যের শিখরে পৌঁছে গেছেন বৈভব।আইপিএল ২০২৬-এ বিরাট কোহলি, শুভমান গিলদের মতো তারকাদের পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন এই কিশোর ক্রিকেটার। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ম্যাচ কম খেলেও তিনি টুর্নামেন