অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কেন ৯০ মিনিট হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন কঙ্গোর এই সমর্থক?

কঙ্গো ফুটবল দলের অন্যতম পরিচিত সুপারফ্যান "মিশেল কুকা ওম্বেলাডিঙ্গা", যিনি সমর্থকদের কাছে ‘লুবুম্বা ভেয়া’ নামে পরিচিত। কঙ্গোর পতাকার রঙে সাজানো পোশাক, চোখে চশমা এবং ডান হাত অভিবাদনের ভঙ্গিতে উঁচু করে তিনি গোটা ম্যাচে প্রায় ৯০ মিনিট এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকেন। তাঁর এই ভঙ্গি শুধু ফুটবলের প্রতি ভালোবাসা নয়, কঙ্গোর স্বাধীনতার ইতিহাসেরও প্রতীক। ‘লুবুম্বা ভেয়া’র অর্থ—লুবুম্বা এখনও বেঁচে আছেন। স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিক লুবুম্বার আদর্শ, আত্মমর্যাদা ও লড়াইয়ের স্মৃ

কেন ৯০ মিনিট হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন কঙ্গোর এই সমর্থক?

নিজস্ব সংবাদদাতা : কঙ্গো ফুটবল দলের অন্যতম পরিচিত সুপারফ্যান "মিশেল কুকা ওম্বেলাডিঙ্গা", যিনি সমর্থকদের কাছে ‘লুবুম্বা ভেয়া’ নামে পরিচিত। কঙ্গোর পতাকার রঙে সাজানো পোশাক, চোখে চশমা এবং ডান হাত অভিবাদনের ভঙ্গিতে উঁচু করে তিনি গোটা ম্যাচে প্রায় ৯০ মিনিট এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকেন। তাঁর এই ভঙ্গি শুধু ফুটবলের প্রতি ভালোবাসা নয়, কঙ্গোর স্বাধীনতার ইতিহাসেরও প্রতীক। ‘লুবুম্বা ভেয়া’র অর্থ—লুবুম্বা এখনও বেঁচে আছেন। স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিক লুবুম্বার আদর্শ, আত্মমর্যাদা ও লড়াইয়ের স্মৃতিকেই গ্যালারিতে তুলে ধরেন মিশেল। ২০১৩ সাল থেকে কঙ্গোর ম্যাচে নিয়মিত দেখা গেলেও ২০২৫ সালের আফ্রিকান কাপ অফ নেশন্সে তাঁর সমর্থনের ধরন বিশ্বজুড়ে আলোচনায় আসে। ম্যাচের দিন একটানা ৯০ মিনিট একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার জন্য তিনি প্রতিদিন প্রায় ৪০ মিনিট অনুশীলন করেন। মিশেলের নীরব বার্তা একটাই—কঙ্গো দল মাঠে লড়াই করুক, দেশের মানুষ তাদের পাশে রয়েছে। তাই তিনি শুধু একজন সমর্থক নন, কঙ্গোর আবেগ ও ইতিহাসের জীবন্ত প্রতীক।

মিশেল কুকা ওম্বেলাডিঙ্গা

সম্পর্কিত খবর

চিন্নাস্বামীর ট্র্যাজেডির স্মৃতি তাজা, বিজয়োৎসব থেকে সরে দাঁড়াল আরসিবি CRICKET

চিন্নাস্বামীর ট্র্যাজেডির স্মৃতি তাজা, বিজয়োৎসব থেকে সরে দাঁড়াল আরসিবি

আইপিএল শিরোপা জয়ের আনন্দে ভাসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিবির। সোমবার ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফেরে দল। সাধারণত এমন সাফল্যের পর শহরজুড়ে বিজয় শোভাযাত্রা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার আরসিবি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনও আনুষ্ঠানিক উদযাপনের পরিকল্পনা নেই। সমর্থকদের উদ্দেশে তারা অনুরোধ করেছে, নিরাপদে থেকে ঘরে বসেই দলের সাফল্য উদযাপন করতে। সমর্থকদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে কোনও প্রকাশ্য বিজয় মিছিল বা শোভাযাত্রার আয়োজন করছে না ফ্র্যাঞ্চাইজি। অত

৭৭৬ রান, ৭২ ছক্কা, ৫ পুরস্কার— আইপিএলে বৈভব সূর্যবংশীর স্বপ্নের মরশুম! CRICKET

৭৭৬ রান, ৭২ ছক্কা, ৫ পুরস্কার— আইপিএলে বৈভব সূর্যবংশীর স্বপ্নের মরশুম!

মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। দল ফাইনালে উঠতে না পারলেও পুরো মরশুম জুড়ে নিজের ব্যাটিং নৈপুণ্যে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। গুজরাট টাইটান্সের কাছে হেরে রাজস্থানের শিরোপা স্বপ্ন শেষ হলেও ব্যক্তিগত সাফল্যের শিখরে পৌঁছে গেছেন বৈভব।আইপিএল ২০২৬-এ বিরাট কোহলি, শুভমান গিলদের মতো তারকাদের পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন এই কিশোর ক্রিকেটার। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ম্যাচ কম খেলেও তিনি টুর্নামেন

কোহলি ম্যাজিকেই ইতিহাস, পরপর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি! CRICKET

কোহলি ম্যাজিকেই ইতিহাস, পরপর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি!

আইপিএলে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টানা দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়নের মুকুট জয় করল বিরাট কোহলিদের দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখল আরসিবি।ফাইনাল ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বেঙ্গালুরু। বল হাতে ভুবনেশ্বর কুমার ও রশিখ সালামের নিয়ন্ত্রিত বোলিং গুজরাটের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয়। এরপর ব্যাট হাতে দলের জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি। ৪২ বলে ৭৫ রানের দ