উত্তর ২৪ পরগনার কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী 'বিজয় উল্লাসে' ভেঙে পড়ল একটি পরিবার,৯ বছরের শিশুর মৃত্যু!

উত্তর ২৪ পরগনার কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী 'বিজয় উল্লাসে' ভেঙে পড়ল একটি পরিবার,৯ বছরের শিশুর মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ১৩ বছরের নাবালিকার। অভিযোগ, কেউ বা কারা বোমা ছুড়েছেন। সেই বোমা ফেটেই মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নদিয়ার কালীগঞ্জের মেলেন্দি এলাকার ঘটনা। এক শিশু বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা ছোড়া বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। বোমার আঘাতে বেঘোরে প্রাণ খোয়ালো চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। পরিবার জানিয়েছে, তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। “আমরা তো কর্মীও নই। বাবার সময় থেকেই সিপিএমে ভোট দিই। তাও কেন আমাদের উপর এই হামলা?”— প্রশ্ন ক্ষুব্ধ ও শোকাহত মায়ের।এলাকাবাসী এবং পরিবারের অভিযোগ সোমবার ২৩শে জুন  ভোট গণনা চলাকালীন নবম রাউন্ডের শেষে যখন তৃণমূল এগিয়ে থাকে তখনই এই পরিবারের উপর চড়া হয় স্থানীয় ব্লক সভাপতি নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারপর বোমাবাজি শুরু হয় বাড়িতে। ছোট্ট নাবালিকা স্নান করতে যাওয়ার সময় তার গায়ে বোমা লাগে এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয় নাবালিকা।ঘটনায় গ্রেফতার হয়েছে আদর আলী শেখ।