বিজেপির সাংগঠনিক দায়িত্বে দিব্যেন্দু অধিকারী -পরিবারতন্ত্র কটাক্ষ !
দীর্ঘদিন তৃণমূলে নিষ্ক্রিয় থাকার পর কিছুদিন আগে যোগ দেন পদ্ম শিবিরে। আর তার কয়েকদিনের মাথায় বিজেপিতে দিব্যেন্দুর পদ প্রাপ্তি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। দাদা' আর 'ভাইয়ের' পর এ বার বিজেপির সাংগঠনিক দায়িত্বে তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল বৃহস্পতিবার লোকসভা ভোট পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠক ডেকেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক
পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন তৃণমূলে নিষ্ক্রিয় থাকার পর কিছুদিন আগে যোগ দেন পদ্ম শিবিরে। আর তার কয়েকদিনের মাথায় বিজেপিতে দিব্যেন্দুর পদ প্রাপ্তি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। দাদা' আর 'ভাইয়ের' পর এ বার বিজেপির সাংগঠনিক দায়িত্বে তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল বৃহস্পতিবার লোকসভা ভোট পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠক ডেকেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সতীশ ধন্দ এবং উমেশ রাই উপস্থিত ছিলেন। গেরুয়া শিবিরের এই জরুরি বৈঠকে জেলা কমিটির নেতৃত্বদের পাশাপাশি হাজির ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দুও। তিনি কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যকরী সদস্য হিসেবে হাজির ছিলেন বলে দলীয় সূত্রের খবর। গত ১৫ মার্চ দিল্লিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের সঙ্গে বিজেপিতে যোগ দেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু। তার ঠিক এক মাস যেতে না যেতেই কাঁথি সাংগঠনিক জেলা কমিটিতে দিব্যেন্দুর পদপ্রাপ্তি নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০২০ সালে ১৯ ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরে পদ্ম শিবিরে যোগ দেন ছোট ভাই সৌমেন্দু অধিকারী। সে সময় থেকেই শান্তিকুঞ্জের দুই সাংসদ শিশির এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েছে কালীঘাটের। এ বার শোনা যাচ্ছিল, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে তমলুক কিংবা কাঁথি যে কোনও একটি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন দিব্যেন্দু। যদিও কাঁথিতে প্রার্থী হন তার ভাই সৌমেন্দু এবং তমলুকের প্রার্থী হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই দিব্যেন্দুর সংসদীয় রাজনীতি তে ছেদ ঘটলেও যাতে সংগঠনে তাঁকে রাখতে বিজেপির জেলা কমিটিতে তমলুকের বিদায়ী সাংসদকে রাখার সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি। তবে দিব্যেন্দুর পদ প্রাপ্তি ঘিরে জেলাতেও গেরুয়া শিবিরের পুরনো কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, এবং রাহুল গান্ধীকে একযোগে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। অমিত শাহরা। একই রকম ভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পরিবারতন্ত্র নিয়ে বারে বারে আক্রমণ করেন রাজ্য বিজেপির নেতারা। কয়েকজন আদি শিবিরের বিজেপি নেতা বলছেন, "মানছি শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় বিজেপি শক্তিশালী হচ্ছে। তাই বলে ওই পরিবারের সকলকে সামনের সারিতে নিয়ে আসতে হচ্ছে। এতে পার্টির যে আদর্শ তা ধীরে ধীরে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পন্ডা বলছেন,"যাঁরা অন্যদের পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন, আগে বিজেপিতে তাঁরাই দেখুন পরিবারতন্ত্র কারা বিস্তার করছেন!"
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ