নিজস্ব সংবাদদাতা : ভোট শুরু হতেই একাধিক জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ সামনে আসতে শুরু করেছে, যার জেরে বিঘ্নিত হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া।ঝাড়গ্রামের ১৭৮ নম্বর নুননুনগেড়িয়া আইসিডিএস সেন্টারে ভোট শুরুর আগেই ইভিএম বিকল হয়ে যায়। মেশিন সারানোর পর প্রায় ৪০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয় সেখানে।অন্যদিকে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকাতেও একই সমস্যা দেখা যায়। পাঁশকুড়া পুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ২৬৪ নম্বর বুথ এবং ৪ নম্বর ওয়ার্ডের ২৬০ নম্বর বুথে ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই ইভিএম বিকল হয়ে পড়ে।ঘাটালের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ১০৮ নম্বর বুথেও ইভিএম খারাপ থাকায় প্রায় আধ ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।এছাড়াও হলদিয়ার শোভারামপুর হাই স্কুলের বুথে সকাল থেকেই ইভিএম বিকল থাকায় এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি। প্রিসাইডিং অফিসারের তরফে জানানো হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হচ্ছে, সেটি পৌঁছালে ভোটগ্রহণ শুরু হবে।পাঁশকুড়া পশ্চিমের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ১১ ও ২৪ নম্বর বুথেও একই ধরনের সমস্যার অভিযোগ উঠেছে।একাধিক জায়গায় ইভিএম বিকল হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। তবে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।ভোট শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম খারাপের অভিযোগ সামনে আসতে থাকে, যার জেরে বিঘ্নিত হয় ভোটগ্রহণ প্রক্রিয়া।ঝাড়গ্রামের ১৭৮ নম্বর নুননুনগেড়িয়া আইসিডিএস সেন্টারে ভোট শুরুর আগেই ইভিএম বিকল হয়ে যায়। মেরামতির পর প্রায় ৪০ মিনিট দেরিতে শুরু হয় ভোটগ্রহণ।পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকাতেও একই চিত্র। পাঁশকুড়া পুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ২৬৪ নম্বর বুথ এবং ৪ নম্বর ওয়ার্ডের ২৬০ নম্বর বুথে ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই ইভিএম বিকল হয়ে পড়ে।ঘাটালের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ১০৮ নম্বর বুথেও ইভিএম ত্রুটির কারণে প্রায় আধ ঘণ্টা দেরিতে ভোট শুরু হয়। হলদিয়ার শোভারামপুর হাই স্কুলের বুথে সকাল থেকেই ইভিএম খারাপ থাকায় দীর্ঘ সময় ভোটগ্রহণ শুরু করা যায়নি।এদিকে খড়্গপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেবলপুর কালকাটি প্রাথমিক বিদ্যালয়ের বুথে কয়েক ঘণ্টা ধরে ইভিএম বিকল থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা লাঠি ও হকি স্টিক নিয়ে হামলার চেষ্টা চালায়। যদিও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রিসাইডিং অফিসারের তরফে জানানো হয়েছে, বিকল ইভিএমের পরিবর্তে নতুন মেশিন আনা হচ্ছে, সেটি পৌঁছালেই ফের ভোটগ্রহণ শুরু হবে।পাঁশকুড়া পশ্চিমের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ১১ ও ২৪ নম্বর বুথেও একই ধরনের সমস্যার অভিযোগ সামনে এসেছে।একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।