মেদিনীপুর 22° 🌧️ · AQI 171 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

টুর্নামেন্টের আন্ডাররেটেড হিরো শিবম দুবে, ছদ্মবেশে ট্রেনে করে বাড়ি ফিরলেন ‘ফ্যামিলি ম্যান’!

ভারতের ক্রিকেট বিশ্বজয়ে নাম লেখানো খেলোয়াড়দের মধ্যে অন্যতম শিবম দুবে ছিলেন একেবারে নীরব নায়ক। মাঠে ঝড় তুললেও বিজয়ের পর আলোচনার কেন্দ্রে আসেননি। তবে এবার তার মানবিক দিকটি সামনে এসেছে — বিশ্বজয়ের পর তিনি সাধারণ বিমানের পরিবর্তে ট্রেনে চেপে মুম্বই ফিরে এলেন, এক হাতে মেডেল, অন্য হাতে পরিবারের ভালোবাসা। শিবমের মতে, “রাতে কোনো বিমান ছিল না। তাই ট্রেনই দ্রুততম উপায়। আমি, স্ত্রী অঞ্জুম এবং এক বন্ধু মিলিত হয়ে ট্রেনে যাত্রা শুরু করি। থার্ড এসি টিকিট পাওয়া যাচ্ছিল, তাই সেই টিকিট কেটে নিই।

টুর্নামেন্টের আন্ডাররেটেড হিরো শিবম দুবে, ছদ্মবেশে ট্রেনে করে বাড়ি ফিরলেন ‘ফ্যামিলি ম্যান’!

নিজস্ব সংবাদদাতা: ভারতের ক্রিকেট বিশ্বজয়ে নাম লেখানো খেলোয়াড়দের মধ্যে অন্যতম শিবম দুবে ছিলেন একেবারে নীরব নায়ক। মাঠে ঝড় তুললেও বিজয়ের পর আলোচনার কেন্দ্রে আসেননি। তবে এবার তার মানবিক দিকটি সামনে এসেছে — বিশ্বজয়ের পর তিনি সাধারণ বিমানের পরিবর্তে ট্রেনে চেপে মুম্বই ফিরে এলেন, এক হাতে মেডেল, অন্য হাতে পরিবারের ভালোবাসা। শিবমের মতে, “রাতে কোনো বিমান ছিল না। তাই ট্রেনই দ্রুততম উপায়। আমি, স্ত্রী অঞ্জুম এবং এক বন্ধু মিলিত হয়ে ট্রেনে যাত্রা শুরু করি। থার্ড এসি টিকিট পাওয়া যাচ্ছিল, তাই সেই টিকিট কেটে নিই।”

এটি শুধুই একটি যাত্রা নয়, বরং চার বছরের ছেলে আয়ান এবং দু’বছরের মেয়ে মেহউইশের সঙ্গে দেখা করার জন্য একটি পরিকল্পনা। শিবম বলেন, “টুপি ও মাস্ক পরে, ফুল হাতা টি-শার্টে আমি প্লাটফর্মে উপস্থিত হই। ট্রেন ছাড়ার মাত্র ৫ মিনিট আগে স্ত্রীকে জানাই। কেউ আমাকে চিনতে পারবে না, সেই পরিকল্পনা ছিল।” পুলিশকেও অবাক করেছে শিবমের এই ছদ্মবেশের সিদ্ধান্ত। আগে থেকে মুম্বই পুলিশকে জানানো হয়েছিল, নিরাপত্তার সব ব্যবস্থা করা হয়েছিল। শিবম বলেন, “পুলিশও হতবাক ছিল যে আমি বিমানের বদলে ট্রেন বেছে নিয়েছি।”

টুর্নামেন্টে শিবম ছিলেন ভারতের সবচেয়ে আন্ডাররেটেড পারফর্মার। ব্যাট হাতে করেছেন ২৩৫ রান, এবং নিয়েছেন ৫ উইকেট। কিন্তু এমন গুরুত্বপূর্ণ অবদানের পরও তিনি নিজের আনন্দকে পারিবারিক মুহূর্তের সঙ্গে মিশিয়েছেন। এই যাত্রা প্রমাণ করে, শিবম দুবে কেবল একজন বিশ্বজয়ী ক্রিকেটার নন, একজন নিবেদিত ‘ফ্যামিলি ম্যান’ও বটে, যিনি সাফল্যের পর পরিবারের কাছে ফিরতেই বেশি আগ্রহী।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে