অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত চার বিজেপি সমর্থকে!

আজ শনিবার ২০শে ডিসেম্বর মতুয়াপ্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা ও জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এদিন সকালে তাহেরপুরে সেই সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজনের। ঘটনায় আহত হন আরও দু’জন। শনিবার সকালেই মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে স্থানীয় নেতারা ইতিমধ্যে মুর্শিদাবাদের পথে রওনা হয়ে গিয়েছেন।মোদির সভায় যোগ দিতে শুক্রবার র

মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত চার বিজেপি সমর্থকে!

নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার ২০শে ডিসেম্বর মতুয়াপ্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা ও জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এদিন সকালে তাহেরপুরে সেই সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজনের। ঘটনায় আহত হন আরও দু’জন। শনিবার সকালেই মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে স্থানীয় নেতারা ইতিমধ্যে মুর্শিদাবাদের পথে রওনা হয়ে গিয়েছেন।মোদির সভায় যোগ দিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ৪০ জন আসেন।

সবার বাড়িই বড়ঞার সাবলদহ গ্রামে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন চারজন। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।চার বিজেপি সমর্থকের মৃত্যুর খবর পেয়েই তৎপর হয় তৃণমূল। অভিষেকের দপ্তর থেকে নদিয়ায় নির্দেশ যায়, অবিলম্বে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে হবে। দলনেতার নির্দেশ পেয়েই স্থানীয় তৃণমূল নেতারা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হন। তাঁরা মৃত চার জনের আত্মীয়দের সঙ্গে কথা বলবেন, সমবেদনা জানাবেন।

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয