অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুর শহরে প্রার্থী জুন মালিয়ার সমর্থনে রোড-শোয়ে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়!

শুক্রবার বিকেলে খড়্গপুর শহরের বিএনআর ময়দান থেকে কলেজ মোড় পর্যন্ত প্রার্থী জুন মালিয়ার সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী মানস ভুঁইঞা প্রমুখ। এদিনের পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল প্রচুর মানুষের ভিড়। বাড়ির ছাদেও অপেক্ষারত ছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী আসতেই দিদি দিদি বলে ডাকতে শুর

খড়গপুর শহরে  প্রার্থী জুন মালিয়ার সমর্থনে রোড-শোয়ে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়!

 নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকেলে খড়্গপুর শহরের বিএনআর ময়দান থেকে কলেজ মোড় পর্যন্ত প্রার্থী জুন মালিয়ার সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী মানস ভুঁইঞা প্রমুখ। এদিনের পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল প্রচুর মানুষের ভিড়। বাড়ির ছাদেও অপেক্ষারত ছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী আসতেই দিদি দিদি বলে ডাকতে শুরু করেন তাঁরা। উল্লেখ্য এদিন বিকেল পৌনে ৫ টার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বি এন আর ময়দানে নামে। তাঁকে স্বাগত জানান তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, প্রার্থী জুন মালিয়া, খড়্গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ প্রমুখ।