অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিধানসভা ভোটের আবহে বীরভূমে পাথর খাদানে মর্মান্তিক ধস, মৃত অন্তত ৩ — উত্তেজনা তুঙ্গে!

বিধানসভা নির্বাচনের উত্তপ্ত পরিবেশের মধ্যেই বীরভূমে পাথর খাদানে ধস নামার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মুরারই থানার গোপালপুর এলাকায় একটি পাথর খাদানে আচমকা ধস নেমে প্রাথমিকভাবে অন্তত তিন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গোপালপুর গ্রামের ওই খাদানে প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক পাথর কাটার কাজে ব্যস্ত ছিলেন। খ

বিধানসভা ভোটের আবহে বীরভূমে পাথর খাদানে মর্মান্তিক ধস, মৃত অন্তত ৩ — উত্তেজনা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের উত্তপ্ত পরিবেশের মধ্যেই বীরভূমে পাথর খাদানে ধস নামার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মুরারই থানার গোপালপুর এলাকায় একটি পাথর খাদানে আচমকা ধস নেমে প্রাথমিকভাবে অন্তত তিন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গোপালপুর গ্রামের ওই খাদানে প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক পাথর কাটার কাজে ব্যস্ত ছিলেন। খাদানের গভীরে নেমে ড্রিল মেশিন দিয়ে কাজ চলছিল। সেই সময় হঠাৎই উপর দিক থেকে বিশাল অংশজুড়ে মাটি ও পাথর ভেঙে পড়ে। চোখের পলকে একাধিক শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান।বিকট শব্দ শুনে আশপাশের অন্যান্য খাদানের শ্রমিকেরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় একে একে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকেই তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, ফলে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।ঘটনায় আহত শ্রমিক মনো মোসাই জানান, “আমরা নিচে কাজ করছিলাম। হঠাৎই ওপরের মাটি ধসে পড়ে। প্রায় ১৪ জন ছিলাম। আচমকা ধস নামায় অনেকেই চাপা পড়ে যায়। পরে অন্য শ্রমিকরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।” তাঁর দাবি, কোনও ব্লাস্টিং চলছিল না—হঠাৎ মাটি ধসে পড়াতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে খাদানে এই দুর্ঘটনা ঘটেছে সেটির মালিক বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, দোষারোপের পালা জোরদার হয়েছে বিভিন্ন মহলে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন সংক্রান্ত প্রশ্নও উঠতে শুরু করেছে, যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন