‘ঠাকুরবাড়ির ঘরের লড়াই এবার ভোটমঞ্চে’—ননদ বনাম বৌদি, বাগদায় জমে উঠল হাইভোল্টেজ দ্বৈরথ?
উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্র এবার সাক্ষী হতে চলেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক লড়াইয়ের। একই ঠাকুর পরিবারের দুই সদস্য—একদিকে ননদ, অন্যদিকে বৌদি—এবার মুখোমুখি ভোটের ময়দানে। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন বর্তমান বিধায়ক মধুপর্ণা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে। অপরদিকে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সোমা ঠাকুরের, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। এই পারিবারিক লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে মতুয়াগড়ের রাজনীতি।মঙ্গলবার বিজ
অভিজিৎ সাহা: উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্র এবার সাক্ষী হতে চলেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক লড়াইয়ের। একই ঠাকুর পরিবারের দুই সদস্য—একদিকে ননদ, অন্যদিকে বৌদি—এবার মুখোমুখি ভোটের ময়দানে। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন বর্তমান বিধায়ক মধুপর্ণা ঠাকুর, যিনি রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে। অপরদিকে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সোমা ঠাকুরের, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। এই পারিবারিক লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে মতুয়াগড়ের রাজনীতি।মঙ্গলবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় সোমা ঠাকুরের নাম প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়েছে গেরুয়া শিবিরের রাজনৈতিক অঙ্ক। মতুয়া অধ্যুষিত বাগদায় ঠাকুরবাড়ির প্রভাবকে সামনে রেখে ভোটব্যাঙ্ক মজবুত করাই বিজেপির মূল লক্ষ্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে মতুয়া ভোট যে এই কেন্দ্রে ফল নির্ধারণে বড় ভূমিকা নেয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।প্রার্থী ঘোষণার পরই আক্রমণাত্মক সুরে সোমা ঠাকুর বলেন, “এবার শুধু বাগদা নয়, গোটা বাংলা থেকেই তৃণমূলকে বিদায় দেওয়ার সময় এসেছে।” তাঁর দাবি, এই লড়াই শুধুমাত্র একটি কেন্দ্রের নয়, পরিবর্তনের বার্তা বহন করছে গোটা রাজ্যের জন্য। বিজেপির অন্দরে কিছু অসন্তোষের খবর থাকলেও মতুয়া মহিলা সংগঠনে তাঁর সক্রিয় ভূমিকা দলকে বাড়তি সুবিধা দিতে পারে বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে, নিজের বৌদির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মধুপর্ণা ঠাকুর। তাঁর বক্তব্য, “পারিবারিক সম্পর্ক নিজের জায়গায়, কিন্তু রাজনীতি সম্পূর্ণ আলাদা। এতদিন একতরফা ছিল, এবার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। তবে শেষ কথা বলবে বাগদার মানুষ, আর জিতবে সবুজ আবির।” তৃণমূল শিবিরের দাবি, উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর মধুপর্ণার জনভিত্তি আরও মজবুত হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই লড়াই শুধু দুই প্রার্থী বা দুই পরিবারের সদস্যের মুখোমুখি হওয়া নয়, বরং মতুয়া ভোটব্যাঙ্কের উপর প্রভাব প্রতিষ্ঠার এক বড় পরীক্ষা। পরিবারের ভিতরের এই রাজনৈতিক সংঘাত শেষ পর্যন্ত ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
সম্পর্কিত খবর
সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!
উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ
উত্তর ২৪ পরগনা
মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন
উত্তর ২৪ পরগনা
দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু
দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়