Skip to content

ক্রিকেট ধ্বংসের পথে? বৈভব সূর্যবংশীকে ঘিরে কড়া বার্তা গ্রেগ চ্যাপেলের

নিজস্ব সংবাদদাতা : কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ঘিরে ফের শুরু হয়েছে জোর আলোচনা। মাত্র ১৫ বছর বয়সেই অসাধারণ ব্যাটিং দক্ষতায় ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন বৈভব। তবে তাঁর উত্থানকে ঘিরেই উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন কোচ ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল।একটি সংবাদমাধ্যমে প্রকাশিত কলামে চ্যাপেল দাবি করেছেন, বৈভবের প্রতিভা নিঃসন্দেহে বিরল হলেও তাঁর সাফল্য আধুনিক ক্রিকেটের এক উদ্বেগজনক দিক তুলে ধরছে। চ্যাপেলের মতে, বর্তমান ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য অতিরিক্ত সুবিধা তৈরি হওয়ায় ব্যাট ও বলের লড়াই ক্রমশ ভারসাম্য হারাচ্ছে।তিনি বলেন, এত কম বয়সের একজন ক্রিকেটার যদি বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে সহজেই আধিপত্য বিস্তার করতে পারেন, তবে তা ক্রিকেটের অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত বহন করে। তাঁর আশঙ্কা, ছোট বাউন্ডারি, ব্যাটিং-সহায়ক পিচ এবং উন্নত ব্যাট প্রযুক্তির কারণে ক্রিকেট ধীরে ধীরে শুধুই বাউন্ডারি নির্ভর খেলায় পরিণত হচ্ছে।যদিও বৈভবের প্রতিভার প্রশংসা করেছেন চ্যাপেল, তবুও তিনি সতর্ক করে বলেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ক্রিকেট থেকে বোলারদের গুরুত্ব কমে যেতে পারে এবং দর্শকরাও খেলাটির প্রতি আগ্রহ হারাতে পারেন।

Latest