তরুণ সংঘ ব্যায়ামাগারের উদ্যোগে মহিলা ফুটবলের মহোৎসব: ৩–৪ ডিসেম্বর "জঙ্গল কন্যা কাপ"
তরুণ সংঘ ব্যায়ামাগার-এর উদ্যোগে "স্পন্দন জঙ্গল কন্যা কাপ"—দু’দিন ব্যাপী দিবা-রাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে আগামী ৩রা ও ৪ঠা ডিসেম্বর ২০২৫। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে আয়োজিত এই ক্রীড়া মহোৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে। ২৬শে নভেম্বর বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার লাইভ ফিক্সচার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের প্রেসিডেন্ট উদয় রঞ্জন পাল, সেক্রেটারি শান্তুনু চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি নন্দলাল ভকত, বিশিষ্ট ক্রীড়া দক্ষ আশী
নিজস্ব সংবাদদাতা : তরুণ সংঘ ব্যায়ামাগার-এর উদ্যোগে "স্পন্দন জঙ্গল কন্যা কাপ"—দু’দিন ব্যাপী দিবা-রাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে আগামী ৩রা ও ৪ঠা ডিসেম্বর ২০২৫। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে আয়োজিত এই ক্রীড়া মহোৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে।

২৬শে নভেম্বর বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার লাইভ ফিক্সচার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের প্রেসিডেন্ট উদয় রঞ্জন পাল, সেক্রেটারি শান্তুনু চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি নন্দলাল ভকত, বিশিষ্ট ক্রীড়া দক্ষ আশীষ চক্রবর্তী, তরুণ ক্রীড়া উদ্যোক্তা আবির আগারওয়াল সহ তরুণ সংঘ ব্যায়ামাগারের অন্যান্য সদস্য বৃন্দগণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে কলকাতা,হাওড়া,দ:২৪ পরগনা, উঃ২৪ পরগনা, ক্যানিং ছাড়াও ওড়িশা-ঝাড়খন্ড এরম বিভিন্ন রাজ্যের শক্তিশালী মহিলা ফুটবল দল গুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মহিলা ক্রীড়ার বিকাশ এবং জঙ্গলমহলের কন্যাশক্তিকে আরও উজ্জীবিত করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। বৈশাখি উৎসাহে স্থানীয় মানুষজনও প্রস্তুত প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ উপভোগ করতে। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠজুড়ে আয়োজিত দু’দিনের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের পারদ তুঙ্গে।

সম্পর্কিত খবর
FOOTBALL
ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
খেলা
সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার
নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স