অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল!

রথযাত্রার পবিত্র দিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভক্তিমূলক পরিবেশে তিনি ইসকনের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রভু শ্রীজগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে প্রথমেই ভগবানের উদ্দেশে আরতি করেন দিলীপ ঘোষ। এরপর গোমাতা পূজায় অংশ নিয়ে নিজ হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে প্রণাম জানান। পাশাপাশি বৈদিক যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞাহুতি

সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল!

নিজস্ব সংবাদদাতা : রথযাত্রার পবিত্র দিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভক্তিমূলক পরিবেশে তিনি ইসকনের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রভু শ্রীজগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে প্রথমেই ভগবানের উদ্দেশে আরতি করেন দিলীপ ঘোষ। এরপর গোমাতা পূজায় অংশ নিয়ে নিজ হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে প্রণাম জানান। পাশাপাশি বৈদিক যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞাহুতিও অর্পণ করেন।

রথযাত্রার এই বিশেষ দিনে মায়াপুরে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, “রথযাত্রার মতো শুভ তিথিতে ইসকনের এই মহোৎসবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মায়াপুর আমার কাছে শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্র।”তিনি আরও জানান, অতীতেও একাধিকবার মায়াপুরে এসেছেন এবং ইসকনের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তবে বাংলায় নতুন সরকার গঠনের পর এই প্রথম সপরিবারে মায়াপুরে আসার সুযোগ হয়েছে।

দিলীপ ঘোষ বলেন, “পরিবারের সঙ্গে রথযাত্রার এই পবিত্র দিনে মায়াপুরে এসে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। সকলের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”রথযাত্রা উপলক্ষে এদিন মায়াপুর ইসকনে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম হয়। কীর্তন, পূজা, আরতি এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা মন্দির প্রাঙ্গণ উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।

সম্পর্কিত খবর

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয

ঠাকুমার দেহ চুল্লিতে ঢুকতেই ভয়ঙ্কর কাণ্ড! মৃতদেহের উপর ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে পড়লেন নাতি নদিয়া

ঠাকুমার দেহ চুল্লিতে ঢুকতেই ভয়ঙ্কর কাণ্ড! মৃতদেহের উপর ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে পড়লেন নাতি

মৃত্যুর শোক যে কখনও কখনও মানুষকে কতটা চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে, তারই ভয়ঙ্কর নজির দেখা গেল নদিয়ার নবদ্বীপে। ঠাকুমার মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানোর সময় আচমকাই দেহের উপর ঝাঁপ দিয়ে চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করলেন এক যুবক। ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে নবদ্বীপ মহাশ্মশানে। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকা থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ দাহ করার জন্য নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে আসা