অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

লোকসভা ভোটে বিজেপি ‘গুরুভার’ দিয়েছে মিঠুন চক্রবর্তীকে!

১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে তিনি তাঁর ভোটপ্রচার শুরু করলেন। প্রথমদিনই জলপাইগুড়িতে। এই কেন্দ্রের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রোড শো করলেন মিঠুন। প্রচার শেষে নাচতেও দেখা গেল ‘মিঠুনদা’কে। ভিড় থেকে কেউ কেউ বলে উঠলেন, সেই ভাইরাল গানের লাইন, ‘মিঠুনদা নাচুন না…।’জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রবিবার বিশাল রোড শো হয়। সেখানে মিঠুনকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়।  ‘গুরু, গুরু’ ধ্বনি জলপাইগুড়ির ময়নাগুড়ির পুরাতন বাজারে।

লোকসভা ভোটে বিজেপি ‘গুরুভার’ দিয়েছে মিঠুন চক্রবর্তীকে!

নিজস্ব সংবাদদাতা :  ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে তিনি তাঁর ভোটপ্রচার শুরু করলেন। প্রথমদিনই জলপাইগুড়িতে। এই কেন্দ্রের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রোড শো করলেন মিঠুন। প্রচার শেষে নাচতেও দেখা গেল ‘মিঠুনদা’কে। ভিড় থেকে কেউ কেউ বলে উঠলেন, সেই ভাইরাল গানের লাইন, ‘মিঠুনদা নাচুন না…।’জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রবিবার বিশাল রোড শো হয়। সেখানে মিঠুনকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়।  ‘গুরু, গুরু’ ধ্বনি জলপাইগুড়ির ময়নাগুড়ির পুরাতন বাজারে।

সম্পর্কিত খবর

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি! জলপাইগুড়ি

তিস্তায় মৃত্যুর মুখ থেকে ফিরল শাবক, মায়ের ডাকে ছুটে এসে সন্তানকে আগলে জঙ্গলে ফিরল মা হাতি!

উত্তাল তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট একটি হস্তিশাবক। চারপাশে শুধু প্রবল জলস্রোত। সেই পরিস্থিতিতেই জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ছুটিয়ে নদীতে নামলেন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার টানাপোড়েনের পর শেষ পর্যন্ত উদ্ধার হল অসহায় শাবকটি। আর উদ্ধারের পর তৈরি হল আরও আবেগঘন এক দৃশ্য—সন্তানের ডাক শুনে ছুটে এল মা হাতি। নিজের বিশাল শরীর দিয়ে সন্তানকে আগলে নিয়ে ফিরে গেল জঙ্গলের নিরাপদ আশ্রয়ে। সোমবার সকালে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরা

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শ