অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

নরেন্দ্র মোদীর 'ঈশ্বর প্রেরিত' উক্তিতে রাহুল গান্ধীর কটাক্ষ !

হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে রাহুল গান্ধীর কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উল্লেখ্য,নরেন্দ্র মোদী প্রথমে বলেছিলেন, তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়নি বলে তিনি এখন নিশ্চিত। তাঁর বিশ্বাস, পরমাত্মা তাঁকে কোনও বিশেষ কাজে পাঠিয়েছেন। এর পরে নরেন্দ্র মোদী বলেছেন, ২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ঈশ্বর তাঁকে ডেকে নেবেন না বলে তাঁর বিশ্বাস। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন, তিনি ‘অবিনাশী’। তাঁর বিনাশ নেই। আজ রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, নরেন্দ্র মোদীর মন

নরেন্দ্র মোদীর 'ঈশ্বর প্রেরিত' উক্তিতে রাহুল গান্ধীর কটাক্ষ !

নিজস্ব সংবাদদাতা : হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে রাহুল গান্ধীর কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উল্লেখ্য,নরেন্দ্র মোদী প্রথমে বলেছিলেন, তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়নি বলে তিনি এখন নিশ্চিত। তাঁর বিশ্বাস, পরমাত্মা তাঁকে কোনও বিশেষ কাজে পাঠিয়েছেন। এর পরে নরেন্দ্র মোদী বলেছেন, ২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ঈশ্বর তাঁকে ডেকে নেবেন না বলে তাঁর বিশ্বাস। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন, তিনি ‘অবিনাশী’। তাঁর বিনাশ নেই। আজ রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, নরেন্দ্র মোদীর মনে এই অনুভূতি কি সকালে হয়? না কি সন্ধ্যায়? না কি ২৪ ঘণ্টাই মনে এ সব খেয়াল আসে? আজ হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে রাহুল গান্ধীর কটাক্ষ, ‘‘বিভিন্ন রকমের অসুখ হয়। কোনওটা সকালে আসে, কোনও সন্ধ্যায়।’’ শনিবার পঞ্জাবে, তার পরে রবিবার হিমাচলে রাহুলের প্রশ্ন, নোট বাতিলের আগে, জিএসটি চালু করার আগেও কি পরমাত্মার সঙ্গে কথা হয়েছিল? পরমাত্মাই কি নরেন্দ্র মোদীকে বলেছেন, দেশের সমস্ত বিমানবন্দর, সমস্ত বন্দর আদানির হাতে তুলে দিতে! রাহুল বলেন, ‘‘যে ব্যক্তির সরাসরি পরমাত্মার সঙ্গে যোগাযোগ, তাঁর সংবিধানের কী প্রয়োজন? উনি তো সরাসরি ভগবানের সঙ্গে কথা বলছেন।’’এক দিকে রাহুল গান্ধী মোদীর নিজেকে ‘ঈশ্বর প্রেরিত’ হিসেবে দাবি নিয়ে কটাক্ষ করেছেন। অন্য দিকে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা নরেন্দ্র মোদীর ‘মুজরো’ মন্তব্য নিয়ে আজ ফের প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। শনিবারই প্রধানমন্ত্রী বিহারে প্রচারে গিয়ে বলেছিলেন,‘‘ইন্ডিয়া জোট নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করার চেষ্টা করছে। ওরা চাইলে ভোটব্যাঙ্কের সামনে গিয়ে মুজরোও করতে পারে।’’ আজ প্রিয়ঙ্কা পঞ্জাবে প্রচারে বলেছেন, নরেন্দ্র মোদী তাঁদের রাজনৈতিক বিরোধী হলেও কংগ্রেস প্রধানমন্ত্রীর পদকে সম্মান করে। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদের মর্যাদা রাখছেন না। কংগ্রেসের মত ,নরেন্দ্র মোদী নিজেকে যে ভাবে ঈশ্বর প্রেরিত বলে দাবি করতে শুরু করেছেন, তাতে তাঁর ভোট কমবে। কারণ ইতিহাস বলে, স্বৈরাচারী শাসকরাই নিজেকে এ ভাবে ঈশ্বর প্রেরিত বলে দাবি করেছেন। ফলে মোদী যে ভবিষ্যতে সংবিধান বদলে দিতে চান, তা প্রমাণ করা সুবিধে হবে।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা