অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ভোটের মুখে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলকে, পাড়ায় প্রার্থী না হতেই বিজেপিতে মিনু বাউরি

বিধানসভা ভোটের আগে ফের দলবদলের হাওয়ায় সরগরম জঙ্গলমহলের রাজনীতি। পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ক্ষোভে দল ছাড়লেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর সভামঞ্চে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি।জানা গিয়েছে, পুরুলিয়া জেলার বাঘমুন্ডির কুশলডিহি মাঠে আয়োজিত বিজেপির জনসভায় গেরুয়া শিবিরে যোগ দেন মিনু। পাড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দৌড়ে তিনি অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু দল শেষ পর্যন্ত মান

ভোটের মুখে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলকে, পাড়ায় প্রার্থী না হতেই বিজেপিতে মিনু বাউরি

অভিজিৎ সাহা: বিধানসভা ভোটের আগে ফের দলবদলের হাওয়ায় সরগরম জঙ্গলমহলের রাজনীতি। পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ক্ষোভে দল ছাড়লেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর সভামঞ্চে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি।জানা গিয়েছে, পুরুলিয়া জেলার বাঘমুন্ডির কুশলডিহি মাঠে আয়োজিত বিজেপির জনসভায় গেরুয়া শিবিরে যোগ দেন মিনু। পাড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দৌড়ে তিনি অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু দল শেষ পর্যন্ত মানিক বাউরিকে প্রার্থী ঘোষণা করতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপর থেকেই তৃণমূলের প্রচারে তাঁর অনুপস্থিতি রাজনৈতিক মহলে জল্পনা বাড়াচ্ছিল।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফশিলি জাতি অধ্যুষিত পাড়া কেন্দ্রে মিনু বাউরির নিজস্ব প্রভাব যথেষ্ট। ফলে তাঁকে দলে টেনে বিজেপি ওই ভোটব্যাঙ্কে বাড়তি সুবিধা পেতে চাইছে বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, মিনু বাউরির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল সিপিএমের হাত ধরে। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি পরে তৃণমূলে যোগ দেন।দলবদলের পর মিনু বাউরির বিস্ফোরক মন্তব্য, “তৃণমূলে থেকে কোনও কাজ করা যায় না, দমবন্ধ পরিস্থিতি। তাই বিজেপিতে যোগ দিলাম।”অন্যদিকে তৃণমূলও পাল্টা কড়া বার্তা দিয়েছে। জেলা সভাপতি রাজীবলোচন সোরেন বলেন, “প্রার্থী না হতে পেরে দল ছাড়া আদর্শহীন রাজনীতির পরিচয়। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”এদিকে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, ভোট যত এগোবে তৃণমূলের ভাঙন ততই বাড়বে। পুরুলিয়ার পাড়া কেন্দ্রের এই দলবদল নির্বাচনের অঙ্কে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা