বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কারুল, মালদহ কাণ্ডে তদন্তে নামছে এনআইএ!
মালদহের মোথাবাড়ি কাণ্ডে তদন্তে এল বড় মোড়। বুধবার থেকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কারুলকে, যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। তদন্তকারী সূত্রে মনে করা হচ্ছে, এই ঘটনায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মালদহ কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে যাবে। প্রথমে সিবিআই তদন্তের জল্পনা তৈরি হলেও, রাতের দিকে পরিষ্কার হয় যে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করবে এনআইএ। এই সিদ্ধান্তের পর ঘটনাকে ঘির
অভিজিৎ সাহা : মালদহের মোথাবাড়ি কাণ্ডে তদন্তে এল বড় মোড়। বুধবার থেকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কারুলকে, যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। তদন্তকারী সূত্রে মনে করা হচ্ছে, এই ঘটনায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মালদহ কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে যাবে।

প্রথমে সিবিআই তদন্তের জল্পনা তৈরি হলেও, রাতের দিকে পরিষ্কার হয় যে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করবে এনআইএ। এই সিদ্ধান্তের পর ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে।সূত্রের খবর, এনআইএ-র বিশেষ দল আজই মোথাবাড়ি এবং কালিয়াচকে পৌঁছে তদন্ত শুরু করবে। ঘটনাস্থল পরিদর্শন, ধৃতদের জেরা, স্থানীয়দের বয়ান সংগ্রহ এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখার উপর জোর দেবে কেন্দ্রীয় সংস্থা। তদন্তের প্রাথমিক রিপোর্ট দ্রুত আদালতে জমা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।মোফাক্কারুলের গ্রেপ্তারি এবং এনআইএ-র প্রবেশে মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নতুন দিশা মিলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন নজর, এই জেরায় আর কার কার নাম সামনে আসে এবং অশান্তির নেপথ্যে বড় কোনও চক্রের ইঙ্গিত মেলে কি না।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড