অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

কালিয়াচক কাণ্ডে বড় মোড়: কেন্দ্রীয় তদন্তের নির্দেশ, রাজ্যে আসছে সিবিআই!

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় বড়সড় মোড় এল। নির্বাচন কমিশনের নির্দেশে এবার গোটা ঘটনার তদন্তভার যাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর এই কেন্দ্রীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবং খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা রাজ্যে এসে তদন্ত শুরু করবেন।ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্

কালিয়াচক কাণ্ডে বড় মোড়: কেন্দ্রীয় তদন্তের নির্দেশ, রাজ্যে আসছে সিবিআই!

অভিজিৎ সাহা : মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় বড়সড় মোড় এল। নির্বাচন কমিশনের নির্দেশে এবার গোটা ঘটনার তদন্তভার যাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর এই কেন্দ্রীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবং খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা রাজ্যে এসে তদন্ত শুরু করবেন।ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে। বুধবার সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ বিক্ষোভে রূপ নেয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে যাওয়া সাতজন বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিককে কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। তাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তোলে।রাত গভীর হলে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় নয় ঘণ্টা পর অবরুদ্ধ বিচারকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর এবং প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিষয়টি দ্রুত পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এই ঘটনাকে বিচারব্যবস্থাকে ভয় দেখানোর এক “পরিকল্পিত চেষ্টা” বলে উল্লেখ করেন। আদালত স্পষ্ট জানায়, বিচারকদের নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এর প্রভাব বিচারব্যবস্থার স্বাধীনতার উপর পড়তে পারে।এরপরই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সিবিআই অথবা এনআইএ-কে দিয়ে করাতে হবে। যেহেতু এই ঘটনায় বিস্ফোরণ বা জঙ্গি যোগের অভিযোগ সামনে আসেনি, তাই শেষ পর্যন্ত সিবিআইকেই তদন্তভার দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তদন্তে নিরাপত্তা ব্যর্থতা, বিক্ষোভের নেপথ্যে কারা ছিল এবং এর পেছনে কোনও বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না— সবদিকই খতিয়ে দেখা হবে।সব মিলিয়ে কালিয়াচক কাণ্ডে কেন্দ্রীয় তদন্তের নির্দেশে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও কয়েকগুণ বেড়ে গেল। ভোটের মুখে এই ঘটনা যে নির্বাচনী সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড