অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

‘‘যেমন ব্যবহার করবেন, তেমনই রিটার্ন পাবেন।’’ হিরণ প্রসঙ্গে দেবের জবাব!

দেবের অভিযোগ, প্রথম থেকে কেশপুরকে নিয়ে পরিকল্পনা করেছেন হিরণ। তিনি ‘ফাঁস’ করে দিয়েছিলেন যে, এক বিজেপি কর্মীকে খুন করিয়ে কেশপুরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি। তাই এখন নতুন করে কেশপুরকে ইস্যু করছে বিজেপি। শনিবার সকাল থেকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বার বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন । কখনও কেন্দ্রীয় বাহিনী, কখনও পুলিশ তো কখনও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির তারকা প্রার্থী। কিন্তু শনিবার ভোটের সকাল থেকে কেশপুর উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উ

‘‘যেমন ব্যবহার করবেন, তেমনই রিটার্ন পাবেন।’’ হিরণ প্রসঙ্গে দেবের জবাব!

নিজস্ব সংবাদদাতা : দেবের অভিযোগ, প্রথম থেকে কেশপুরকে নিয়ে পরিকল্পনা করেছেন হিরণ। তিনি ‘ফাঁস’ করে দিয়েছিলেন যে, এক বিজেপি কর্মীকে খুন করিয়ে কেশপুরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি। তাই এখন নতুন করে কেশপুরকে ইস্যু করছে বিজেপি। শনিবার সকাল থেকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বার বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন । কখনও কেন্দ্রীয় বাহিনী, কখনও পুলিশ তো কখনও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির তারকা প্রার্থী। কিন্তু শনিবার ভোটের সকাল থেকে কেশপুর উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উপরেই চাপালেন তৃণমূল প্রার্থী দেব। বিদায়ী সাংসদের অভিযোগ, হিরণ চান, ‘সন্ত্রাসের পরিবেশ’ জিইয়ে থাকুক কেশপুরে। আর বিজেপি প্রার্থী গত কয়েক দিন ধরে কেশপুরকে নিয়ে যা যা মন্তব্য করছেন, সেগুলিই বুমেরাং হচ্ছে বলে অভিযোগ করেন ঘাটালের বিদায়ী সাংসদ। তাঁর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। কিন্তু উস্কানি দিচ্ছেন বিজেপি প্রার্থী। হিরণকে ঘিরে কেশপুরে বিক্ষোভ প্রসঙ্গে দেবকে প্রশ্ন করতেই জবাবে প্রথমে বিরক্তি প্রকাশ করেন দেব। তার পর বলেন, ‘‘ও আমার সঙ্গে কী করছে, সেটা কভার করুন।’’ পর ক্ষণেই বলেন, ‘‘কাল থেকেই কেশপুর-কেশপুর করছেন। কেশপুর যদি উত্তপ্ত হয়ে থাকে, তা হলে সেটা উনি কথাবার্তার মাধ্যমেই বাড়াচ্ছেন।’’ আর এই পরিস্থিতির জন্য ঘুরিয়ে হিরণকে দায়ী করলেন দেব। তাঁর দাবি, তিনিও বিজেপি প্রভাবিত এলাকায় ভোট কেমন চলছে, দেখতে যাচ্ছেন। কোথাও তাঁকে ঘিরে বিক্ষোভ হয়নি। বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে ‘পাচারকাণ্ড’ নিয়ে আবার অভিযোগ করেছেন হিরণ। দেবকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই প্রসঙ্গ টেনেছেন দেব। তিনি বলেন, ‘‘যেমন ব্যবহার করবেন, তেমনই রিটার্ন পাবেন।’’ তার পরে বলেন, ‘‘(হিরণ) ইচ্ছে করে সন্ত্রাস বাড়াচ্ছেন। তিন মাস ধরে দেখছেন সবাই ওঁর ব্যবহার। উনি বুঝে গিয়েছেন যে, ভোটে হারছেন। তাই আগে থেকে এটাকে ইস্যু করছেন। যাতে পরে বলতে পারেন, সন্ত্রাসের জন্য জিততে পারেননি।’’ দেবের সংযোজন, ‘‘আসলে উনি চেয়েছিলেন যে, এই পরিস্থিতিই তৈরি হোক। আপনি কিছু বলতে থাকবেন, আর তার জন্য মানুষ আপনাকে ভোটটা দিয়ে দেবেন, সেই পরিস্থিতি আর নেই।’’

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা