Skip to content

পয়লা বৈশাখে মেদিনীপুরে উৎসবের আবহ, লাড্ডু-ORS বিলিয়ে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা!

সেখ ওয়ারেশ আলী : পয়লা বৈশাখের আনন্দঘন আবহে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে উৎসবের রঙে সেজে উঠল মেদিনীপুর শহর। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন এবং সকলের জীবনে সুখ-সমৃদ্ধির প্রার্থনা—এই বার্তাকেই সামনে রেখে দিনভর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।এই বিশেষ দিনে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রার্থী সুজয় হাজরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন নববর্ষের শুভেচ্ছা

তবে শুধু শুভেচ্ছা বিনিময়েই থেমে থাকেননি তিনি, দিনটিকে আরও মানবিক করে তুলতে হাতে নেন এক ব্যতিক্রমী উদ্যোগ।পথচলতি মানুষ, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের হাতে তিনি লাড্ডু তুলে দেন নববর্ষের মিষ্টি শুভেচ্ছা হিসেবে। পাশাপাশি গত কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কথা মাথায় রেখে সাধারণ মানুষের মধ্যে গ্লুকোজ ও ORS বিতরণ করা হয়, যাতে উৎসবের দিনেও সবাই সুস্থ ও সতেজ থাকতে পারেন।এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস।

অনেকেই এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, উৎসবের দিনে মানুষের পাশে থাকার এই বার্তা নিঃসন্দেহে আলাদা তাৎপর্য বহন করে।নববর্ষের শুভক্ষণে এই কর্মসূচির মাধ্যমে সুজয় হাজরা তুলে ধরলেন মানুষের পাশে থাকার রাজনৈতিক ও সামাজিক বার্তা, যা মেদিনীপুরের উৎসবমুখর পরিবেশকে আরও উজ্জ্বল করে তোলে।

Latest