অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

প্যারিসের সাফল্যের পর হাঙ্গেরির আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে মুর্শিদাবাদের শিল্পী সোমনাথ বিশ্বাস!

রঙে-তুলিতে ভারতীয় সংস্কৃতির গল্প, হাঙ্গেরিতে প্রশংসিত বাংলার শিল্পী সোমনাথ বিশ্বাস!আন্তর্জাতিক শিল্পমঞ্চে ফের উজ্জ্বল হয়ে উঠল বাংলার নাম। মুর্শিদাবাদের বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিল্প শিক্ষক সোমনাথ বিশ্বাস বর্তমানে হাঙ্গেরির তিহানি (Tihany) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ৪০ জন খ্যাতনামা শিল্পীর সঙ্গে তিনি এই মর্যাদাপূর্ণ সৃজনশীল কর্মশালায় অংশ নিয়েছেন। আগামী ১৮ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই আ

প্যারিসের সাফল্যের পর হাঙ্গেরির আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে মুর্শিদাবাদের শিল্পী সোমনাথ বিশ্বাস!

নিজস্ব সংবাদদাতা: রঙে-তুলিতে ভারতীয় সংস্কৃতির গল্প, হাঙ্গেরিতে প্রশংসিত বাংলার শিল্পী সোমনাথ বিশ্বাস!আন্তর্জাতিক শিল্পমঞ্চে ফের উজ্জ্বল হয়ে উঠল বাংলার নাম। মুর্শিদাবাদের বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিল্প শিক্ষক সোমনাথ বিশ্বাস বর্তমানে হাঙ্গেরির তিহানি (Tihany) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ৪০ জন খ্যাতনামা শিল্পীর সঙ্গে তিনি এই মর্যাদাপূর্ণ সৃজনশীল কর্মশালায় অংশ নিয়েছেন। আগামী ১৮ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক শিল্পশিবির।

এর আগে চলতি বছরের ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত ফ্রান্সের প্যারিসে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অসাধারণ শিল্পকর্ম নিয়ে একটি আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীটি শিল্পপ্রেমী, সমালোচক এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভারতীয় শিল্পভাবনা ও নবীন শিল্পীদের সৃষ্টিশীলতা সেখানে বিশেষভাবে প্রশংসিত হয়।

প্যারিসে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানে হাঙ্গেরির তিহানি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিল্পশিবিরে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, মানবিক মূল্যবোধ এবং সমকালীন ভাবনাকে ক্যানভাসে তুলে ধরছেন সোমনাথ বিশ্বাস। তাঁর শিল্পকর্মে রঙের অভিনব ব্যবহার, গভীর দর্শন এবং স্বতন্ত্র শিল্পভাষা আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।

শিবিরে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও দর্শকদের কাছ থেকেও তাঁর কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভারতীয় শিল্প-সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যকে সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরায় সোমনাথ বিশ্বাসের এই সাফল্য মুর্শিদাবাদ তথা সমগ্র বাংলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু