Skip to content

“চাকরি যাবে, বাংলায় থাকতে পারবেন না”—স্ট্রং রুমে উত্তেজনা, বিস্ফোরক মন্তব্যে বিতর্কে বায়রন বিশ্বাস!

1 min read

অভিজিৎ সাহা : মুর্শিদাবাদের জঙ্গিপুরে স্ট্রং রুম ঘিরে চরম উত্তেজনা ছড়াল। সিসিটিভি ক্যামেরা বারবার বিকল হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। ঘটনাস্থল জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুম চত্বর, যেখানে হাজির হন সাগরদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।স্থানীয় সূত্রে খবর, ভোররাতে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন বায়রন বিশ্বাস। স্ট্রং রুমের ভিতরের সিসিটিভি এবং বাইরের নজরদারি ক্যামেরা কাজ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ ওঠে, রাতের একটা বড় সময়জুড়ে আলোও বন্ধ ছিল।এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের প্রার্থীর অভিযোগ, তাঁকে হারানোর উদ্দেশ্যে চক্রান্ত চলছে। স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে দায়িত্বরত অফিসারদের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি।

এদিকে, একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অফিসারদের উদ্দেশে তীব্র ভাষায় আক্রমণ করছেন বায়রন। তাঁকে বলতে শোনা যায়, “আপনি রাজ্যের না কেন্দ্রের লোক?”—এরপরই সরাসরি হুমকির সুরে মন্তব্য, “আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে।”এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ঘটনার পর থেকে স্ট্রং রুম এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে পুরো বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Latest