Skip to content

কৃষ্ণনগরে ‘কথাকাহন নিবেদিত জেলা সৃজন পর্ব ১৪৩৩’, সম্মাননা ও গ্রন্থ প্রকাশে উজ্জ্বল সাহিত্য-সংস্কৃতির আসর!

অভিজিৎ সাহা : সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক বর্ণাঢ্য মিলনমেলা হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র সভাকক্ষ। শনিবার অনুষ্ঠিত হল ‘কথাকাহন নিবেদিত জেলা সৃজন পর্ব ১৪৩৩’।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস গবেষক ও সাহিত্যিক Dr. Akbar Ali Shah। এছাড়াও উপস্থিত ছিলেন এএসআই Jayanta Kabiraj, বিশিষ্ট কবি Bunty Pandey, সঞ্চালিকা ও সাহিত্যিক Indrani Chatterjee-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হয় ‘বঙ্গ রত্ন সম্মান’ এবং ‘সাহিত্য রত্ন সম্মান’।

সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা ও সাহিত্যিক ইন্দ্রানী চ্যাটার্জী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নয়টি একক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করে।সমগ্র অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কথাকাহন প্রকাশনীর কর্ণধার Apurba Haldar। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও সমাজকে সমৃদ্ধ করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Latest