অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

নদীয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে একাধিক মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে!

ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদী পাড়া লোকনাথ মন্দির এর সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস,পলাশ দাস। পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত ফেমাস ক্লাবের পাশে ৫ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরের সামনে এক মৃৎশিল্পীর কারখানায় ঘটনাটি ঘটে। সেখানকার ৭০-৮০ টি মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ অমিত দে নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তাঁর ভাই অসিত দে-কেও কিছুক্ষণের জন্য দেখা যায়।পলাশবাবু

নদীয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে একাধিক মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদী পাড়া লোকনাথ মন্দির এর সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস,পলাশ দাস। পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত ফেমাস ক্লাবের পাশে ৫ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরের সামনে এক মৃৎশিল্পীর কারখানায় ঘটনাটি ঘটে।

সেখানকার ৭০-৮০ টি মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ অমিত দে নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তাঁর ভাই অসিত দে-কেও কিছুক্ষণের জন্য দেখা যায়।পলাশবাবু জানান, কালী প্রতিমা, সরস্বতী প্রতিমা নিয়ে প্রায় ৭০-৮০টি মূর্তির ক্ষতি করেছেন অভিযুক্ত দুই যুবক। মূল কারখানা ঘরের ঝাঁপও ভাঙা হয়েছে। কিন্তু সময়ের অভাবে হয়তো সম্পূর্ণ প্রস্তুত প্রতিমা এবং তাঁর নিজের বাড়ির পুজোর প্রতিমার ক্ষতি করতে পারেননি দুষ্কৃতী।

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয