ভোটার তালিকা থেকে নাম বাদ, উত্তপ্ত কালিয়াচকের মোথাবাড়ি–সুজাপুর! বিচারকদের ঘিরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় উদ্ধার ৭ জন!
ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। সকাল গড়াতেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের ছোট ছোট জমায়েত ছড়িয়ে পড়ে মোথাবাড়ির বিভিন্ন প্রান্তে, যার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা আপাতত থমথমে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি এখনও কাটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। মোথাবাড়ি, সুজাপুর-সহ
নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। সকাল গড়াতেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের ছোট ছোট জমায়েত ছড়িয়ে পড়ে মোথাবাড়ির বিভিন্ন প্রান্তে, যার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা আপাতত থমথমে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি এখনও কাটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। মোথাবাড়ি, সুজাপুর-সহ কালিয়াচকের একাধিক অংশে দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ ও স্লোগানবাজির ঘটনা সামনে আসে।
Kaliachak Mothabari অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বিচার বিভাগীয় আধিকারিকদের বের করে আনার সময় বিক্ষোভের মধ্যে অন্তত চারজন আহত হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, কালিয়াচকের দপ্তরে আটকে পড়া সাতজন বিচারককে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার করে নিরাপদে বের করে আনে। জাতীয় সড়কে অবরোধ থাকায় মূল রাস্তা এড়িয়ে মালদা–মোথাবাড়ি রাজ্য সড়ক ব্যবহার করে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই উদ্ধার অভিযানের পরও এলাকায় টানটান উত্তেজনা বজায় রয়েছে।পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।ভোটের মুখে ভোটার তালিকা বিতর্ক ঘিরে কালিয়াচকের এই অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন নজর—উত্তেজনা কত দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড