চায়ের ঠেক থেকে আসামি পাকড়াওয়ে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে আসামিকে ধরতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত নিজের এলাকার একটি চায়ের দোকানে রয়েছেন। এরপরই সেখানে পৌঁছে পুলিশ আজমতকে আট
নিজস্ব সংবাদদাতা : গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে আসামিকে ধরতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত নিজের এলাকার একটি চায়ের দোকানে রয়েছেন। এরপরই সেখানে পৌঁছে পুলিশ আজমতকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করে।অভিযোগ, সেই সময় আচমকাই কয়েক জন স্থানীয় বাসিন্দা পুলিশকে ঘিরে ধরে বাধা দেয়। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়েই পুলিশের হাত থেকে পালিয়ে যায় অভিযুক্ত আজমত শেখ।ঘটনায় এক পুলিশ আধিকারিক-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে চিরুনি তল্লাশি চালায়। রাতভর অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত আজমত শেখ। তাঁর পাশাপাশি হামলায় জড়িত আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু