অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূমে রাতভর তল্লাশি! পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা উদ্ধারের দাবি!

২৯শে জুলাই বুধবার সকাল থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলায়। মহম্মদ বাজার থানার অন্তর্গত ডেউচা এলাকায় এক পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার বিস্কুট উদ্ধারের দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ২৮শে জুলাই বুধবার দুপুর পর্যন্তও উদ্ধার অভিযান ও টাকা গণনার কাজ চলছিল।পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ডেউচা এলাকার বাসিন্দা মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়। মিনার মণ্ডল স্থানীয় পাথর ব্যবসায়ী ট

বীরভূমে রাতভর তল্লাশি! পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা উদ্ধারের দাবি!

নিজস্ব সংবাদদাতা : ২৯শে জুলাই বুধবার সকাল থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলায়। মহম্মদ বাজার থানার অন্তর্গত ডেউচা এলাকায় এক পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার বিস্কুট উদ্ধারের দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ২৮শে জুলাই বুধবার দুপুর পর্যন্তও উদ্ধার অভিযান ও টাকা গণনার কাজ চলছিল।পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ডেউচা এলাকার বাসিন্দা মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়। মিনার মণ্ডল স্থানীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভগ্নীপতি বলে জানা গিয়েছে। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৫ কেজি সোনার বিস্কুট এবং প্রায় ৩৫ বস্তা ভর্তি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বিপুল পরিমাণ নগদ গণনার জন্য ঘটনাস্থলে পাঁচটি টাকা গোনার মেশিন আনা হয়েছে।

পাশাপাশি উদ্ধার হওয়া অর্থ সংরক্ষণের জন্য নিয়ে আসা হয়েছে পাঁচটি বড় টিনের ট্রাঙ্ক। বর্তমানে উদ্ধার হওয়া টাকার হিসাব করার কাজ চলছে।জানা গিয়েছে, টুলু মণ্ডল দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়াও তিন জেলার ছয়টি পাথর শিল্পাঞ্চলের প্রবেশপথে সরকারি রাজস্ব আদায়ের দায়িত্ব তাঁর সংস্থার হাতে ছিল বলে জানা যায়।তদন্তকারী সূত্রের দাবি, যেখানে প্রতি মাসে প্রায় ৮৩ কোটি টাকা রাজস্ব আদায় হওয়ার কথা, সেখানে মাত্র ২ থেকে ৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়ত এবং বাকি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

তবে এই অভিযোগ এখনও তদন্তাধীন এবং এ বিষয়ে প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি মন্তব্য প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, সম্প্রতি বীরভূমে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযানে পুলিশ পরপর দু'বার কয়েক লক্ষ সিএফটি বালি বাজেয়াপ্ত করেছিল। তার মধ্যেই এবার বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনায় জেলার আর্থিক অনিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার উৎস, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অনিয়মের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন