ভোটার তালিকার পর এবার আধারেও ‘ভূত’ ধরার অভিযান, মৃতদের ২.৫ কোটির বেশি আধার নিষ্ক্রিয় UIDAI-এর!
ভোটার তালিকা শুদ্ধিকরণের বিশেষ পর্যালোচনা (SIR) ঘিরে যখন দেশজুড়ে জোর তৎপরতা, ঠিক তখনই আধার ডেটাবেসেও শুরু হয়েছে ‘ভূত’ খোঁজার বড়সড় অভিযান। মৃত ব্যক্তিদের নামে এখনও সক্রিয় থাকা আধার নম্বর চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করার কাজে নেমেছে UIDAI। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পরিচয় জালিয়াতি ও সরকারি সুবিধার অপব্যবহার ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হয়েছে।সূত্রের খবর, মৃত ভোটারদের তালিকার সঙ্গে আধার ডেটা মিলিয়ে দেখার উদ্যোগও চলছে। নির্বাচন কমিশনের বিশে
অভিজিৎ সাহা: ভোটার তালিকা শুদ্ধিকরণের বিশেষ পর্যালোচনা (SIR) ঘিরে যখন দেশজুড়ে জোর তৎপরতা, ঠিক তখনই আধার ডেটাবেসেও শুরু হয়েছে ‘ভূত’ খোঁজার বড়সড় অভিযান। মৃত ব্যক্তিদের নামে এখনও সক্রিয় থাকা আধার নম্বর চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করার কাজে নেমেছে UIDAI। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পরিচয় জালিয়াতি ও সরকারি সুবিধার অপব্যবহার ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হয়েছে।সূত্রের খবর, মৃত ভোটারদের তালিকার সঙ্গে আধার ডেটা মিলিয়ে দেখার উদ্যোগও চলছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যালোচনায় বাংলা-সহ একাধিক রাজ্যে বহু মৃত ভোটারের নাম ভোটার তালিকায় উঠে এসেছে। সেই কারণেই আশঙ্কা তৈরি হয়েছে—এদের অনেকের আধার নম্বরও হয়তো এখনও সক্রিয় রয়েছে। দুই ডেটাবেস মিলিয়ে ‘ডুপ্লিকেশন’ ও সম্ভাব্য অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।সবচেয়ে চমকপ্রদ তথ্য, শেষ ৬ মাসে নিষ্ক্রিয় হয়েছে ২.৫ কোটিরও বেশি আধার নম্বর, যার বড় অংশই মৃত ব্যক্তিদের নামে। সরকারি তথ্য বলছে, ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত যত আধার নম্বর নিষ্ক্রিয় হয়েছিল, তার তুলনায় সাম্প্রতিক সময়ের অভিযান অনেক দ্রুত ও বিস্তৃত। ফেব্রুয়ারি ২০২৬-এ সংসদে জানানো হয়েছে, দেশজুড়ে ডেটাবেস পরিশুদ্ধ করার লক্ষ্যে এই অভিযান নিয়মিত চলছে।আধার সরাসরি নাগরিকত্বের প্রমাণ না হলেও, বর্তমানে ব্যাঙ্কিং, ভর্তুকি, পেনশন, সরকারি প্রকল্প থেকে শুরু করে অসংখ্য পরিষেবায় এটি অপরিহার্য। ফলে মৃত ব্যক্তির আধার নম্বর সক্রিয় থাকলে তা পরিচয় জালিয়াতি, ভুয়ো কেওয়াইসি, এমনকি সরকারি সুবিধা তোলার মতো প্রতারণায় ব্যবহার হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই কারণেই UIDAI এখন ডেটাবেস স্যানিটাইজেশনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।UIDAI জানিয়েছে, শুধু ডেটা মিলিয়ে নিষ্ক্রিয় করাই নয়, ভবিষ্যতে যাতে এমন সমস্যা কমে, তার জন্য Civil Registration System-এর মৃত্যু নথির সঙ্গে আধার ডেটা আরও গভীরভাবে সংযুক্ত করার কাজও চলছে। এর ফলে মৃত্যুর তথ্য নথিভুক্ত হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয় করা সম্ভব হবে।ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ রাখতে মৃতদের ‘ভূত আধার’ চিহ্নিত করার এই অভিযান আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ
দেশ
আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল