মেদিনীপুর 29° ⛅ · AQI 176 · মাঝারি 10 নভেম্বর 2026, মঙ্গলবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

আসানসোল উত্তরে ধাক্কা! ১১৬১৫ভোটে পরাজিত মলয় ঘটক, ফলের পর বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি!

বিধানসভা ভোটের ফল প্রকাশ ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক সেই সময়ই বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মলয় ঘটক। আসানসোল উত্তর কেন্দ্র থেকে তিনি ১১৬১৫ ভোটে পরাজিত হয়েছেন। একসময় রাজ্যের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো মলয় ঘটক গত পাঁচ বছরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। বিশেষ করে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সিবিআই কর্তৃক ফিরহাদ হাকিম-সহ চার নেতাকে গ্রেফতার করা এবং সেই সময় নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি—এই পুরো ঘটনায় আদালতে উ

আসানসোল উত্তরে ধাক্কা! ১১৬১৫ভোটে পরাজিত মলয় ঘটক, ফলের পর বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি!

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের ফল প্রকাশ ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক সেই সময়ই বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মলয় ঘটক। আসানসোল উত্তর কেন্দ্র থেকে তিনি ১১৬১৫ ভোটে পরাজিত হয়েছেন। একসময় রাজ্যের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো মলয় ঘটক গত পাঁচ বছরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। বিশেষ করে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সিবিআই কর্তৃক ফিরহাদ হাকিম-সহ চার নেতাকে গ্রেফতার করা এবং সেই সময় নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি—এই পুরো ঘটনায় আদালতে উপস্থিত থেকে বিতর্কের কেন্দ্রেও ছিলেন তিনি।এবারের নির্বাচনে ফলাফল ঘোষণার দিনেও উত্তেজনার চিত্র সামনে আসে। কাউন্টিং সেন্টার থেকে বের হওয়ার সময় মলয় ঘটককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শোনা যায় ‘চোর চোর’ স্লোগান, যা পরিস্থিতিকে আরও তপ্ত করে তোলে।পরাজয়ের কারণ জানতে চাওয়া হলে মলয় ঘটক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,“মানুষ ভোট দিয়েছে, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। তবে এই ফলাফলের কারণ আমাদের খতিয়ে দেখতে হবে।”রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল শুধু একটি আসনের হার-জিত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তাও বহন করছে। এখন দেখার, এই পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস কীভাবে নিজেদের সংগঠন ও কৌশল পুনর্বিন্যাস করে।

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের পশ্চিম বর্ধমান

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের

বকেয়া গৃহকর আদায়ে করদাতাদের জন্য বড়সড় ছাড়ের ঘোষণা করল আসানসোল পৌরনিগম। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে সুদ ও জরিমানা মকুবের পাশাপাশি বকেয়া মূল করের ওপর ১০ শতাংশ ছাড়ও মিলবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর বকেয়া রয়েছে। সেই অর্থ দ্রুত আদায় করতেই এই বিশেষ উদ্যোগ।মন্ত্রী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। পাশাপাশি বকেয়া মূল ক