নিজস্ব সংবাদদাতা : সোমবার, ২০ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বামেদের নির্বাচনী প্রচারে জোরালো উপস্থিতি দেখা গেল। বর্ষীয়ান বাম নেতা Biman Bose-র নেতৃত্বে বটচারা থেকে দশগ্রাম পর্যন্ত বিস্তৃত রোড শো কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়।সবং বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নকুল চন্দ্র বেরা এবং নারায়ণগড় কেন্দ্রের প্রার্থী তাপস সিনহার সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক।

সবংয়ের তিনটি গ্রাম পঞ্চায়েত এবং নারায়ণগড়ের একটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা জুড়ে এই রোড শো ঘিরে মানুষের ব্যাপক সাড়া পড়ে। লাল পতাকা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা স্পষ্টভাবে বামেদের সংগঠনিক শক্তির ইঙ্গিত দেয়।রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের জনসমাগম স্থানীয় সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।