অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

" ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না ”-তৃণমূল প্রার্থী শতাব্দী রায় !

ভোট যত সামনে আসছে বিভিন্ন দলীয় প্রার্থীদের বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ফাঁকা মাঠে ফুটবল খেলতে পারছেন না এবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতে প্রচারে নেমেছিলেন তারকা তৃণমূল প্রার্থী। সেখান থেকেই শতাব্দী বলেন, “ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না।” কিন্তু ফাঁকা মাঠ বলতে কী বোঝাতে চাইলেন ? এখনও পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ফলত ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি । ফুটবল খেল

" ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না ”-তৃণমূল প্রার্থী  শতাব্দী রায় ! তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

নিজস্ব সংবাদদাতা : ভোট যত সামনে আসছে বিভিন্ন দলীয় প্রার্থীদের বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ফাঁকা মাঠে ফুটবল খেলতে পারছেন না এবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতে প্রচারে নেমেছিলেন তারকা তৃণমূল প্রার্থী। সেখান থেকেই শতাব্দী বলেন, “ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না।” কিন্তু ফাঁকা মাঠ বলতে কী বোঝাতে চাইলেন ?

এখনও পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ফলত ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি । ফুটবল খেলতে হলে প্রতিপক্ষ দরকার। আর প্রতিপক্ষ না থাকার কারণে কীভাবে খেলবেন সেইটাই চিন্তা করছেন তিনি। অন্যদিকে, এদিন প্রচার চলাকালীন শতাব্দী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন "একসময় আমাকে পরিযায়ী হিসাবে সবাই বলত। কিন্তু তিনি ২০০৯ সাল থেকে লাগাতার বীরভূম লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে মানুষের পাশে থেকেছি। আগামী দিনেও পাশে থাকব।”

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন