অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

শনিবার বিকেলের মধ্যে দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর তৎপরতা তুঙ্গে উঠেছে। পুলিশ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।শনিবার হওয়ায় শহরের অধিকাংশ স্কুল-কলেজ এবং অফিসকাছারি ছুটি থাকে। ফলে খুব বেশি অসুবিধা না হলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা আছে। এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকেল

দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

নিজস্ব সংবাদদাতা :  শনিবার বিকেলের মধ্যে দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর তৎপরতা তুঙ্গে উঠেছে। পুলিশ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।শনিবার হওয়ায় শহরের অধিকাংশ স্কুল-কলেজ এবং অফিসকাছারি ছুটি থাকে। ফলে খুব বেশি অসুবিধা না হলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা আছে। এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে ঝড়বৃষ্টি হতে পারে। ফলে, গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ জারি করলে বেশ কিছু রাস্তায় যানজট দেখা দেওয়ার আশঙ্কা থেকেই যায়।শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ গেটের কাছে থাকা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পাশাপাশি ওই এলাকাগুলিতে সমস্ত রকম পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে সম্পূর্ণ বন্ধও রাখা হতে পারে।রবিবার, ১২ মে সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট, আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন ও নিকলসন রোড, খিদিরপুর রোড, ১১ নম্বর ফারলং গেট ও দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আজ, শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত রাজভবনের চারিদিকে সমস্ত রকমের পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ