ল্যাংড়া, আলফনসোয় ‘বিষ’! জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম, উদ্বেগে বাংলার চাষিরা
ভারতীয় আম রপ্তানিতে বড় ধাক্কা। জাপানের পর এবার নেপালও ভারত থেকে আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ, আমের একাধিক চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় রাসায়নিক কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষার সময় ভারতীয় আমের কয়েকটি চালানে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। এরপরই দেশটির সরকার ভারতীয় আম আম
প্রতীকী ছবি।
অভিজিৎ সাহা: ভারতীয় আম রপ্তানিতে বড় ধাক্কা। জাপানের পর এবার নেপালও ভারত থেকে আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ, আমের একাধিক চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় রাসায়নিক কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষার সময় ভারতীয় আমের কয়েকটি চালানে অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। এরপরই দেশটির সরকার ভারতীয় আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে এবং সীমান্তে নজরদারি আরও কঠোর করার নির্দেশ দেয়। উল্লেখ্য, সম্প্রতি জাপানও একই কারণে আলফনসো, কেশর, ল্যাংড়া এবং বঙ্গনপল্লি-সহ একাধিক জনপ্রিয় ভারতীয় আমের আমদানি বন্ধ করেছে। ফলে পরপর দুই দেশের বাজার হারানোর আশঙ্কায় উদ্বেগে পড়েছেন ভারতের আমচাষি ও রপ্তানিকারকরা। বিশেষজ্ঞদের মতে, এর সরাসরি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ার কৃষ্ণনগর-সহ দেশের বিভিন্ন আম উৎপাদনকারী অঞ্চলে। কারণ বিদেশে ভারতীয় আমের একটি বড় বাজার রয়েছে। নেপালে স্থানীয়ভাবে খুব কম পরিমাণে আম উৎপাদন হওয়ায় দেশটি দীর্ঘদিন ধরেই ভারতের উপর নির্ভরশীল। প্রতিবছর গড়ে প্রায় ৩,৩০০ মেট্রিক টন ভারতীয় আম নেপালে রপ্তানি হয়, যার আর্থিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। দশেরি, কেশর, ল্যাংড়া-সহ ভারতের বিভিন্ন প্রজাতির আম নেপালের বাজারে বিশেষ জনপ্রিয়। তবে নেপাল সরকারের স্পষ্ট বার্তা, দেশের নাগরিকদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। ফলে ভারতীয় আমের উপর নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ