অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

প্রচারের শেষ দিনে পূর্বস্থলীতে সংঘর্ষ—তৃণমূল-বিজেপি ধুন্ধুমার, ভাঙচুরে উত্তপ্ত এলাকা!

দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। নাদনঘাট থানা এলাকায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি-এর কর্মী-সমর্থকদের সংঘর্ষে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে বিজেপির একটি মিছিল সমুদ্রগড়ের দিকে যাওয়ার সময় নশরতপুর এলাকায় উত্তেজনার সূত্রপাত। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে স্লোগান দেয় এবং ইট ছোড়ে। যদিও পাল্টা অভিযোগে তৃণমূল জানায়, বিজেপি কর্মীরাই প্রথমে দলীয় কার্যালয়ে হামলা চালায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুহূর্তের মধ্যেই পরিস

প্রচারের শেষ দিনে পূর্বস্থলীতে সংঘর্ষ—তৃণমূল-বিজেপি ধুন্ধুমার, ভাঙচুরে উত্তপ্ত এলাকা!

অভিজিৎ সাহা: দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। নাদনঘাট থানা এলাকায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি-এর কর্মী-সমর্থকদের সংঘর্ষে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে বিজেপির একটি মিছিল সমুদ্রগড়ের দিকে যাওয়ার সময় নশরতপুর এলাকায় উত্তেজনার সূত্রপাত। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে স্লোগান দেয় এবং ইট ছোড়ে। যদিও পাল্টা অভিযোগে তৃণমূল জানায়, বিজেপি কর্মীরাই প্রথমে দলীয় কার্যালয়ে হামলা চালায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের সংঘর্ষে একাধিক বাইক ও টোটো ভাঙচুর করা হয়। লাঠিসোটা নিয়ে মারামারি, এমনকি রাস্তায় ফেলে মারধরের ঘটনাও সামনে এসেছে।পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের কালনা মহকুমা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।বর্তমানে এলাকায় কড়া পুলিশি নজরদারি চলছে। ভোটের আগে এই সংঘর্ষ ঘিরে ফের প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

সম্পর্কিত খবর

বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি! পূর্ব বর্ধমান

বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!

কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি

অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন! পূর্ব বর্ধমান

অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!

চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্