Skip to content

বন্দিদশা ভেঙে ভোটের দিন হাজির ‘রামলাল’! ঝাড়গ্রামের বুথের সামনে হাতি ঘিরে চাঞ্চল্য!

অভিজিৎ সাহা: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও চলছে ভোটগ্রহণ। অযাচিত বিপত্তি এড়াতে আগে থেকেই সতর্ক ছিল বনদফতর—নজরবন্দি করে রাখা হয়েছিল এলাকার পরিচিত হাতি ‘রামলাল’-কে। কিন্তু সব সতর্কতা সত্ত্বেও শেষরক্ষা হল না, বন্দিদশা ভেঙেই বেরিয়ে পড়ে সে।এরপরই দেখা যায় এক নজরকাড়া দৃশ্য—ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে হাজির ‘রামলাল’।

মুহূর্তে কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভোট দিতে আসা সাধারণ মানুষও এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে খানিকটা বিস্মিত হয়ে পড়েন।স্থানীয়দের কথায়, যেন ভোট পর্যবেক্ষণেই সক্রিয় হয়ে উঠেছে রামলাল! বুথের সামনে দাঁড়িয়ে থাকা এই হাতিকে ঘিরে তৈরি হয় ভিড় ও আলোচনা।ভোটের উত্তেজনার মাঝেই এই ব্যতিক্রমী ঘটনা স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যদিও প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest