অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে অগণিত ভক্তের ঢল এবং লম্বা লাইন মন্দির প্রাঙ্গন জুড়ে!

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাসের শেষ সোমবার হলো ২৫শে শ্রাবণ ১১ই আগস্ট।নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাস মন্দির, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সেখানেই অবস্থিত এই শিবলিঙ্গটি। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়ার শিবনিবাস অঞ্চলে আসেন একবার। তখনই তিনি এই মন্দিরটি বানান। এছাড়াও আরও অনেক কাহিনী আছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। বহু দূর

শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে  অগণিত ভক্তের ঢল এবং লম্বা লাইন মন্দির প্রাঙ্গন জুড়ে!

নিজস্ব সংবাদদাতা: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাসের শেষ সোমবার হলো ২৫শে শ্রাবণ ১১ই আগস্ট।নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাস মন্দির, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সেখানেই অবস্থিত এই শিবলিঙ্গটি। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়ার শিবনিবাস অঞ্চলে আসেন একবার। তখনই তিনি এই মন্দিরটি বানান। এছাড়াও আরও অনেক কাহিনী আছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। বহু দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসেন এই শিবনিবাস মন্দিরে পুজো দিতে। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গাজল নিয়ে ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসেন। নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার জুড়ে ছিল শুধুই শিবভক্তদের মিছিল। কেউ টেবল সাজিয়ে, কেউ নানা রঙের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের পথে রওনা দেন।তবে শেষ সোমবারে সেই ভিড় যেন সব রেকর্ড ছাড়িয়ে গেল। পুরো রাস্তাজুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি। পাশাপাশি, বহু স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তদের জন্য জল ও প্রসাদের ব্যবস্থা করেছিল। ৮ থেকে ৮০ বছরের মানুষ আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে, আবার কেউ গাড়িতে চড়ে শিবের মাথায় জল ঢালতে আসেন।

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয