অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

‘অন্ত্যমিল’ সাহিত্যের পাতার উদ্যোগে ৬১টি বাংলা কবিতার হিন্দিতে অনুবাদ সর্বভারতীয় পত্রিকা "যূগীন কাব্যা" র বিশেষ সংখ্যায় প্রকাশিত হয় !

বাংলা সাহিত্যের ক্ষেত্রে যথার্থ অনুবাদের অভাবে বহু বাংলা সাহিত্যের পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক এবং জাতীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলা সাহিত্যের এই বঞ্চনার স্রোতের বিপরীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ২৩.০৮.২০৫ শনিবার অস্কার বিজয়ী খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিধন্য বিশপ লেফ্রয় রোডের ক্যালকাটা ম্যানশনে এডু শেয়ার হলে কবি ও সম্পাদক নিবিড় সাহার ‘অন্ত্যমিল’ সাহিত্যের পাতার উদ্যোগে অনুষ্ঠিত কবিতা সন্ধ্যায় প্রকাশিত হয়। বর্তমান

‘অন্ত্যমিল’ সাহিত্যের পাতার উদ্যোগে ৬১টি বাংলা কবিতার হিন্দিতে অনুবাদ সর্বভারতীয় পত্রিকা "যূগীন কাব্যা" র বিশেষ সংখ্যায়  প্রকাশিত হয় !

নিজস্ব সংবাদাতা: বাংলা সাহিত্যের ক্ষেত্রে যথার্থ অনুবাদের অভাবে বহু বাংলা সাহিত্যের পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক এবং জাতীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলা সাহিত্যের এই বঞ্চনার স্রোতের বিপরীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ২৩.০৮.২০৫ শনিবার অস্কার বিজয়ী খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিধন্য বিশপ লেফ্রয় রোডের ক্যালকাটা ম্যানশনে এডু শেয়ার হলে কবি ও সম্পাদক নিবিড় সাহার ‘অন্ত্যমিল’ সাহিত্যের পাতার উদ্যোগে অনুষ্ঠিত কবিতা সন্ধ্যায় প্রকাশিত হয়। বর্তমান সময়ের বিশিষ্ট কবিদের ৬১টি বাংলা কবিতার হিন্দিতে অনুবাদ সর্বভারতীয় পত্রিকা "যূগীন কাব্যা" র বিশেষ সংখ্যায়। এ বিষয়ে আমাদেরকে অন্তমিলের পক্ষে কবি ও সাংবাদিক রমেশ কর্মকার জানান এদিনের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি হাসমত জালাল, প্রধান অতিথি কবি হুবনাথ পাণ্ডে, আনুষ্ঠানিক সভাপতি কবি নৃপেন চক্রবর্তী, অনুবাদ নিয়ে আলোচনা করেন কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায় এবং কবি সৌমিত বসু। সংবর্ধিত হন কবি এবং অনুবাদক স্বপন নাগ। অন্ত্যমিল সাংস্কৃতিক সংগঠক সম্মাননা ২০২৫ প্রদান করা হয় কেশব রঞ্জন দে(চারুকন্ঠ), চন্দ্রবলী মুখোপাধ্যায়(রূপমঞ্জরী), সোমা মুখার্জী বাবলি(বিসর্গ), অমিত কাশ্যপ(গান্ডিব), প্রদীপ সরকার(উড়ান কথা)। সমবেত সঙ্গীত পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক পরিবার। অনুষ্ঠান সঞ্চালনায় মৌমিতা দে বোস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৭৫ জন বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী। এই দীর্ঘ আলোচনা সভায় সকলেই একমত হন যে বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠান একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ।

সম্পর্কিত খবর

টলি ক্লাবে প্রকাশিত হল ডাঃ বাণী কুমার মিত্রের ‘উড়ন্ত ইউটেরাস’, নারীস্বাস্থ্য নিয়ে নতুন ভাবনার দিশা! কলকাতা

টলি ক্লাবে প্রকাশিত হল ডাঃ বাণী কুমার মিত্রের ‘উড়ন্ত ইউটেরাস’, নারীস্বাস্থ্য নিয়ে নতুন ভাবনার দিশা!

গুরু পূর্ণিমার শুভক্ষণে টলি ক্লাবে অনুষ্ঠিত হল বিশিষ্ট প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব (Infertility & IVF) বিশেষজ্ঞ এবং লেখক ডাঃ বাণী কুমার মিত্র-র নতুন বই ‘উড়ন্ত ইউটেরাস’-এর প্রকাশ অনুষ্ঠান। দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থের উদ্বোধন উপলক্ষে সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা লাভ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়-এর সঙ্গে ডাঃ বাণী কুমার মিত্রের প্রাণবন্ত ও ম

মহাভারতের শিখণ্ডী থেকে কলকাতার মিতু, এবার সিনেমায় আসতে চলেছে আলোচিত কাহিনি! কলকাতা

মহাভারতের শিখণ্ডী থেকে কলকাতার মিতু, এবার সিনেমায় আসতে চলেছে আলোচিত কাহিনি!

বাংলা চলচ্চিত্রে কি এবার আসতে চলেছে ‘শিখণ্ডী’? সাহিত্যপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এমনই এক সম্ভাবনাকে ঘিরে।মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র শিখণ্ডী। জন্মসূত্রে নারী হলেও তার আকাঙ্ক্ষা ছিল পুরুষ হয়ে ওঠার। দীর্ঘ সংগ্রাম, সামাজিক বাধা এবং ব্যক্তিগত লড়াইয়ের মধ্য দিয়ে সে একসময় নিজের কাঙ্ক্ষিত পরিচয় অর্জন করেছিল। সেই পৌরাণিক চরিত্রের ভাবনাকে আধুনিক সমাজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে এক ভিন্নধর্মী ক্রাইম থ্রিলার রচনা করেছেন লেখিকা দেবারতি মুখোপাধ্যায়।উপন্যাস

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’ পশ্চিম মেদিনীপুর

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’

মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও লেখক শ্রী বাঁশরী রঞ্জন সামন্ত -এর প্রথম উপন্যাস ‘বদ্ধ-আবদ্ধ’ বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে মেদিনীপুরের রবীন্দ্রনগর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পাঠকসমাজের সামনে আসে ‘বদ্ধ আবদ্ধ’। উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য এবং সমাজজীবনের ন