অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মধ্য প্রদেশের জবলপুরে প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন দুর্ঘটনা!

রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে দেখতে মধ্য প্রদেশের জবলপুরে উপচে পড়েছিল জনতার ভিড়। সেখানে কাটঙ্গা-গোরক্ষপুর এলাকায় রোড শো করছিলেন নরেন্দ্র মোদী। বিপুল সংখ্যক মানুষ ভিড় হয়েছিল এই রোড শোতে। ভিড়ের চাপে কার্যত পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি এবং প্রবল চাপে ভেঙে পড়ে স্টেজ। এর ফলেই এই বিপত্তি।আয়োজকরা আগে থেকেই উপচে পড়া ভিড়ের আশঙ্কা করেছিল। সেইমতো রাস্তার দু'পাশে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আসে স্থানীয় বাসিন্দা এবং BJP কর্মী-সমর্থকদের জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হ

মধ্য প্রদেশের জবলপুরে প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন দুর্ঘটনা!

নিজস্ব সংবাদদাতা : রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে দেখতে মধ্য প্রদেশের জবলপুরে উপচে পড়েছিল জনতার ভিড়। সেখানে কাটঙ্গা-গোরক্ষপুর এলাকায় রোড শো করছিলেন নরেন্দ্র মোদী। বিপুল সংখ্যক মানুষ ভিড় হয়েছিল এই রোড শোতে। ভিড়ের চাপে কার্যত পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি এবং প্রবল চাপে ভেঙে পড়ে স্টেজ। এর ফলেই এই বিপত্তি।আয়োজকরা আগে থেকেই উপচে পড়া ভিড়ের আশঙ্কা করেছিল। সেইমতো রাস্তার দু'পাশে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আসে স্থানীয় বাসিন্দা এবং BJP কর্মী-সমর্থকদের জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছিল। সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে তিনটি এমন স্টেজ ভেঙে পড়ে। এর ফলে অনেকেই হুড়মুড়িয়ে পড়ে যান। আতঙ্ক তৈরি হয়ে এবং সকলেই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকেন। এতেই পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। বের হওয়ার জন্য অত্যন্ত সরু ছিল রাস্তা। ফলে তাড়াহুড়ো একে অপরকে ধাক্কা দিতে বিপত্তি ঘটে।

সম্পর্কিত খবর

13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ দেশ

13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক দেশ

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি