অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিনোদন

সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান! দেশ

সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!

বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার

ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য! কলকাতা

ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!

ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত! দেশ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর

ফুটবল মাঠের পর এবার অভিনয়ে রোনাল্ডো! ‘ডে ওয়ানস’-এ বিশেষ চরিত্রে পর্তুগিজ মহাতারকা FOOTBALL

ফুটবল মাঠের পর এবার অভিনয়ে রোনাল্ডো! ‘ডে ওয়ানস’-এ বিশেষ চরিত্রে পর্তুগিজ মহাতারকা

ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলকে কেন্দ্র করে তৈরি হতে চলা নতুন ওয়েব সিরিজে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শুধু প্রযোজনাই নয়, বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।জানা গিয়েছে, নতুন ওয়েব সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। আধুনিক ফুটবল দুনিয়ার অন্দরমহলের নানা অজানা কাহিনি উঠে আসবে এই সিরিজে। ফুটবলার, এজেন্ট, বাজারের চাহিদা এবং বিভিন্ন ক্লাবের অভ্যন

২৬ বছর পর বাংলায় নতুন করে শুরু হোক— শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর বার্তা অনুপম খেরের! কলকাতা

২৬ বছর পর বাংলায় নতুন করে শুরু হোক— শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর বার্তা অনুপম খেরের!

প্রায় ছাব্বিশ বছর পর আবারও বাংলা সিনেমা প্রযোজনার কাজে ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক অনুপম খের। সেই সূত্রেই সম্প্রতি কলকাতায় এসেছেন তিনি। শহরে এসে শুক্রবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অনুপম খের। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলার উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।অনুপম খের বলেন, “খুব ভালো লাগছে যে শুভেন্দুবাবু পরিবর্তন আনার চেষ্টা করছেন। এতে বাংলার মঙ্গলই হবে। তিনি বাংলাকে আরও উন্নত করতে চান, আর সেই সম্ভাবনাও

কলম আর চারাগাছেই তাঁর পরিচয়, বাগনানের ‘গাছ কাকু’ চন্দ্রনাথ বসু! পশ্চিমবঙ্গ

কলম আর চারাগাছেই তাঁর পরিচয়, বাগনানের ‘গাছ কাকু’ চন্দ্রনাথ বসু!

বাংলা সাহিত্য, সমাজসেবা এবং পরিবেশ সচেতনতার জগতে কিছু মানুষ নীরবে তাঁদের কাজের মাধ্যমে সমাজে গভীর ছাপ রেখে যান। হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রনাথ বসু তেমনই এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। সাহিত্যচর্চা, বৃক্ষরোপণ, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক চেতনার প্রসারে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে মানুষের কাছে এক অনন্য পরিচিতি এনে দিয়েছে। সকলের কাছে তিনি অধিক পরিচিত ‘গাছ কাকু’ নামে।সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ দীর্ঘদিনের। বিভিন্ন পত্র-পত্রিকা, সাহিত্য সংকলন, স্মারকগ্রন্থ এবং সাংস্কৃতিক প্র

মুক্তির দিনেই বিতর্কে ‘অভিমান’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভাবনা ও চরিত্র চুরির অভিযোগ পরিচালক সুমন ঘোষের! কলকাতা

মুক্তির দিনেই বিতর্কে ‘অভিমান’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভাবনা ও চরিত্র চুরির অভিযোগ পরিচালক সুমন ঘোষের!

মুক্তির প্রথম দিনেই বিতর্কের মুখে পড়ল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি ‘অভিমান’। পরিচালক সুমন ঘোষ প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাঁর দীর্ঘদিনের পরিকল্পনাধীন চলচ্চিত্র ‘স্টার’-এর মূল ভাবনা এবং কেন্দ্রীয় চরিত্রের একাধিক বৈশিষ্ট্য নাকি ‘অভিমান’ ছবিতে ব্যবহার করা হয়েছে। ১৯শে জুন শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে সুমন ঘোষ জানান, গত আড়াই বছর ধরে তিনি ‘স্টার’ ছবির চিত্রনাট্য ও চরিত্রের বিভিন্ন দিক নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার আলোচনা করেছিলেন। তাঁর দ

পরিচালক Anik Dutta রহস্যমৃত্যু! ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ টলিউড, ঘিরে বাড়ছে রহস্য ও জল্পনা! কলকাতা

পরিচালক Anik Dutta রহস্যমৃত্যু! ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ টলিউড, ঘিরে বাড়ছে রহস্য ও জল্পনা!

টলিউডে শোকের ছায়া। বুধবার দুপুরে আচমকাই খবর ছড়িয়ে পড়ে, গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনীক দত্ত। প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। পরে তাঁর মৃত্যু ঘিরে জল্পনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় চলচ্চিত্র মহলে।ব্যতিক্রমী চিন্তাভাবনা, তীক্ষ্ণ ব্যঙ্গ এবং ভিন্নধর্মী গল্প বলার ভঙ্গির মাধ্যমে বাংলা সিনেমায় নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন Anik Dutta। বিজ্ঞাপনের জগৎ থেকে চলচ্চি

মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে,বিনোদন জগতের একাধিক তারকাকে পদ্ম সম্মান! দেশ

মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে,বিনোদন জগতের একাধিক তারকাকে পদ্ম সম্মান!

ভারতের বিনোদন, সঙ্গীত ও থিয়েটার জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’-এ ভূষিত করা হচ্ছে। আজ, ২৫ মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত বিশিষ্টজনদের হাতে এই সম্মান তুলে দেবেন। এ বছর কেন্দ্র সরকার মোট ১৩১টি পদ্ম সম্মান ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার। শিল্প, সাহিত্য, খেলাধুলা, বিজ্ঞান, সমাজসেবা ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অ

ইন্ডাস্ট্রির কঠিন সময় পেরিয়ে আবার স্ক্রিনে শুভাশিস— নতুন ধারাবাহিকে চমক! বিনোদন

ইন্ডাস্ট্রির কঠিন সময় পেরিয়ে আবার স্ক্রিনে শুভাশিস— নতুন ধারাবাহিকে চমক!

বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ শুভাশিস মুখোপাধ্যায়—সবসময় হাসিখুশি, সহজ-সরল মানুষ হিসেবেই যাঁকে চেনে ইন্ডাস্ট্রি। তাঁর অভিনয়ে বরাবরই মুগ্ধ দর্শক। তবে সেই পরিচিত মুখের পিছনেও লুকিয়ে ছিল দীর্ঘ প্রতীক্ষা, হতাশা আর লড়াইয়ের গল্প। এই মুহূর্তে ছোটপর্দায় ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে তাঁকে। এমন এক সময়, যখন বহু শিল্পী টেলিভিশন থেকে দূরে সরে যাচ্ছেন, ঠিক তখনই শুভাশিসের এই প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে—কেন আবার ছোটপর্দা?দু’বছর আগে স্নেহাশিস চক্রবর্তীর ‘মুকুট

তিন দশক পরে একই মঞ্চে: মমতাশঙ্কর–তনুশ্রীশঙ্করের নৃত্যে ফিরে এল স্মৃতির আলো! কলকাতা

তিন দশক পরে একই মঞ্চে: মমতাশঙ্কর–তনুশ্রীশঙ্করের নৃত্যে ফিরে এল স্মৃতির আলো!

দীর্ঘ ৩০ বছর পর হঠাৎই একই মঞ্চে মিলিত হলেন মমতাশঙ্কর ও তনুশ্রীশঙ্কর। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না, মহড়াও হয়নি—তবু মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে তাঁদের যুগল নৃত্য যেন দর্শকদের চোখ জুড়িয়ে দিল। নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিসেবে দুই কিংবদন্তির এই অপ্রত্যাশিত পরিবেশনা মুহূর্তেই হয়ে ওঠে স্মরণীয়।পেশাগতভাবে তাঁরা দু’জনেই প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী, আর ব্যক্তিগত জীবনে শঙ্কর পরিবারের সদস্য—ননদ ও বৌদি। এত বছর পর একসঙ্গে মঞ্চে ওঠার অভিজ্ঞতা নিয়ে মমতাশঙ্কর আবেগঘন স্মৃতিচারণ করেন। ত

রাহুলের মৃত্যুতে একজোট টলিউড, উঠছে পুরনো ব্যান! ৭২ ঘণ্টার মধ্যে ফিরছেন নিষিদ্ধ শিল্পীরা! কলকাতা

রাহুলের মৃত্যুতে একজোট টলিউড, উঠছে পুরনো ব্যান! ৭২ ঘণ্টার মধ্যে ফিরছেন নিষিদ্ধ শিল্পীরা!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। শ্যুটিং চলাকালীন অভিনেতার এই অকাল প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না কেউ। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, এর নেপথ্যে কার গাফিলতি— সেই প্রশ্নই গত এক সপ্তাহ ধরে ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়।রাহুলের মৃত্যুর পর শুধু বিচার দাবিতেই নয়, ভবিষ্যতে অভিনেতা-অভিনেত্রী ও টেকনিশিয়ানদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হন শিল্পী মহল। পরিস্থিতি এতটাই তীব্র হয় যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাকও দেওয়া হয়।এই আবহেই মঙ্গলবার,

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে এফআইআর দায়ের! কলকাতা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে এফআইআর দায়ের!

৩রা এপ্রিল, শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে এফআইআর দায়ের করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, ৪ঠা এপ্রিল শনিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অভিযোগ দায়ের করা হয় ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। ওইদিন থানায় উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

তালসারিতে রহস্যঘেরা মৃত্যু, ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে পথে টলিউড! কলকাতা

তালসারিতে রহস্যঘেরা মৃত্যু, ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে পথে টলিউড!

গত ২৯ মার্চ, রবিবার বিকেলে ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে বাংলা মেগা ধারাবাহিক ‘ভোলে বাবা পাড় করে গা’-র শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা Rahul Arunoday Banerjee-র। এই আকস্মিক মৃত্যুর পর থেকেই টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি ঘনীভূত হয়েছে একের পর এক রহস্য। শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা, অনুমতি এবং ঘটনার প্রকৃত কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।বিজয়গড় কলোনির ‘বাবিন’-এর অকাল প্রয়াণে ক্ষোভে ফুঁসছে শিল্পীমহল। প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরামের সদস্

তালসারির শুটিং থেকে আর ফেরা হল না রাহুলের, নিরাপত্তা গাফিলতির অভিযোগে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে FIR-এর পথে আর্টিস্ট ফোরাম! কলকাতা

তালসারির শুটিং থেকে আর ফেরা হল না রাহুলের, নিরাপত্তা গাফিলতির অভিযোগে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে FIR-এর পথে আর্টিস্ট ফোরাম!

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সমুদ্রতটে শুটিং চলাকালীন দুর্ঘটনায় জলে তলিয়ে যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মী, অনুরাগী থেকে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন, বিশেষ করে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।এই ঘটনার পর শুটিং সেটে নিরাপত্তার অভাব ও সম্ভাব্য গাফিলতির অভিযোগে ‘ভোলে বাবা পার করেগা’ প্রোড

টলিউডে শোকের ছায়া: প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী, শেষ শ্রদ্ধায় সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা! কলকাতা

টলিউডে শোকের ছায়া: প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী, শেষ শ্রদ্ধায় সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা!

টলিউড ও কলকাতার সাংস্কৃতিক মহলে নেমে এল গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার, ২ এপ্রিল ভোর ৩টেয় মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। কয়েক দিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার, সহশিল্পী এবং সংস্কৃতি জগতের বহু মানুষ।দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের আগে প্রয়াত শিল্পীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্যালকাটা কয়ারের কর্ণধার, স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও শিল্পী কল্যাণ সে

রবিবারই এলো এক হৃদয়বিদারক দুঃসংবাদ,প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল! কলকাতা

রবিবারই এলো এক হৃদয়বিদারক দুঃসংবাদ,প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল!

রবিবারই এলো এক হৃদয়বিদারক দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ওড়িশার তালসারিতে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা, যা মুহূর্তে শোকস্তব্ধ করে দেয় গোটা বিনোদন জগতকে।প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, শুটিং শেষে বিকেল প্রায় ৪টা নাগাদ সমুদ্রে নামেন অভিনেতা। সেই সময় আচমকাই জলে তলিয়ে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি—চিকিৎসকর

সমুদ্র সৈকত দীঘার তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! কলকাতা

সমুদ্র সৈকত দীঘার তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়!

বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার, ২৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তম্ভিত হয়ে পড়েন সহকর্মী থেকে অনুরাগীরা।প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওড়িশার কাছে দীঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন অভিনেতা। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই জলে নামেন তিনি। সেই সময় হঠাৎই বিপত্তি ঘটে—জলে তলিয়ে যেতে থ

বক্স অফিসে রণবীর ঝড়! ৩ দিনেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়ল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’! বিনোদন

বক্স অফিসে রণবীর ঝড়! ৩ দিনেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়ল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’!

বলিউডে নতুন ইতিহাস লিখল রণবীর সিং অভিনীত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে এই ছবি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন।অদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার সিক্যুয়েল শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ১৯ মার্চ আনুষ্ঠানিক মুক্তির আগে ১৮ মার্চ থেকেই পেইড প্রিভিউ শুরু হয়, আর তারপর থেকেই শুরু হয় আয়ের ঝড়।প্রথম দিনে ভারতে ছবির নেট কালেকশন ছিল প্রায় ১০২.৫৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৮০.৭২ কোটি, আর তৃতীয় দিনে তা ল

প্রয়াত মঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা ও নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী ধারাবাহিক

প্রয়াত মঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা ও নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী

মঞ্চ ও পর্দার পরিচিত অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি। মঞ্চনাটক ও টেলিভিশনের জগতে তমাল