দুর্গাপুর
দুর্গাপুর
দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
জেলায় বিশেষ করে দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে জেলার পর্যবেক্ষক হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ঘোষণা করার পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে ভোটের কাজ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।সূত্রের খবর, জেলায় দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। গত এক বছরে দুর্গাপুরে কখনও ডিএসপি, আবার কখনও বেসরকারি গ্রাফাইট কারখানায়
দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন!
দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রতিদিই বাড়ছে রোগীর চাপ। জরুরি বিভাগের সামনে এতটাই ভিড় হচ্ছিল যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তাই রোগীর পরিবার থেকে স্বাস্থ্যকর্মী, প্রত্যেতেই একটা ফাঁকা জায়গায় বড় করে ওপিডি চালু করার দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত তাঁরই বন্ধু শিল্পপতি সন্দীপ দে-কে এই বিষয়টি জানিয়েছিলেন। আর তারপরেই উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় বলরাম দে-র দুই পুত্র স
দুর্গাপুর
রাজ্যে প্রথম দুর্গাপুরে সরকারি উদ্যোগে আয়োজিত হতে চলেছে " সৃষ্টিশ্রী"মেলা!
ক্রেতাদের হাতে সরাসরি হস্তশিল্প তুলে ধরবে হস্তশিল্পীরা। সঙ্গে বাউল আর লোক সংগীতের আসর নিয়ে রাজ্যের প্রথম দুর্গাপুরে শুরু হতে চলেছে 'সৃষ্টিশ্রী' মেলা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহায় দুর্গাপুর হাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে, তুহিন চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকার
বিস্কুট দিয়ে রাম মন্দির নির্মাণ করলেন দুর্গাপুরের বাসিন্দা ছোটন ঘোষ
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তার আগে দেশজুড়ে চরম উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যে আমন্ত্রণ পত্র বিতরণ ও অক্ষত চালের প্রসাদ বিতরণ শুরু হয়েছে। তার আগে ২০ কেজি বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করে নজির গড়ল দুর্গাপুরের ছোটন ঘোষ।দুর্গাপুরের ধুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ। পেশায় ফুলের সাজসজ্জার কাজ করেন তিনি। মাধ্যমিক পাশ করার পর শুরুতে বাবার সঙ্গে গ্যারেজে কাজ শুরু করেন। সেখান থেকে কারিগরি শিক্ষার হাতেখড়ি। মাস কয়েক আগে ১০ সিটের
পশ্চিম বর্ধমান
সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকা উদ্ধার!
আধুনিক প্রযুক্তির সাহায্যে সাইবার অপরাধ দমনে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নানা উপায়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করলেন কমিশনারেটের গোয়েন্দারা। বর্তমান যুগে সাইবার অপরাধ পুলিশ কর্তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন এরই বিরুদ্ধে লড়াইয়ে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে সক্রিয় হওয়ার পরেই খোয়া যাওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করা গেছে। আসানসোল দুর্গাপুর প
রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম!
রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। রাস্তায় দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। দুর্গাপুরে তেল ডিপোর সামনে বিক্ষোভ ট্য়াঙ্কার চালকদের। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাঁকসা থানার রাজবাঁধ সংলগ্ন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা। এবার তাই কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে দিলেন হাজারেরও বেশি ট্যাঙ্কার চালক। পাশাপাশ
আউটডোরে অপেক্ষায় রোগী, পিকনিকে মাছ-মাংসে মজে ডাক্তার-নার্সরা!
নতুন বছরের প্রথম দিনে ছুটির মেজাজ হলেও চালু থাকে জরুরি পরিষেবা। তবে অন্ডালের খান্দরা গ্রামীণ হাসপাতালে দেখা গেল একেবারে ভিন্ন ছবি। হাসপাতালের ইনডোরে ভর্তি প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা, আর ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা মেতে রয়েছেন পিকনিকে। অভিযোগ অন্তত এমনটাই। আউটডোরে বেশ কিছু রোগী দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেলেন বাড়ি। খোঁজ নিয়ে জানা যায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত পিকনিকে। স্বাস্থ্যকেন্দ্রের তিনতলায় তখন চলছে ভুরিভোজের আয়োজন
দুর্গাপুর
দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার এক বহুতলের আবাসনে লিফট বিভ্রাট
দুর্গাপুরের সিটি সেন্টারে একটি ১৪ তলা বহুতল আবাসনে লিফটের মধ্যে আটকে পড়েন ছ'জন আবাসিক। সিটি সেন্টারের কোর্ট ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকে বহুতল আবাসন। লিফটে আটকে পড়া আবাসিকদের চিৎকার শুনে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। দমকল কর্মীদের তৎপরতায় লিফটের ভেতর থেকে উদ্ধার করা হয় আবাসিকদের। হাইড্রোলিক স্পেডারের সাহায্যে লিফট আটকে থাকা আবাসিকদের বাইরে বের করে নিয়ে আসা হয়।দমকল সূত্রে খবর, এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই যাত্রীরা লিফটের ভিতরে আটকে ছিলেন। ভ
দুর্গাপুর
মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়!
মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রবীর পাল এবং মনোজ মল্লিক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘‘দু’জনকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে পাঠানো হয়েছে। তাদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে।’’স্থানীয় সূত্রে খবর,রবিবার দুর্গাপুরের সগরভাঙার বাসিন্দা বছর ২৩শের মুখ ও বধির এক যুবতী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। রবিবার ঘটনা
দুর্গাপুর
দুর্গাপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় বেহাল পরিকাঠামো!
সোমবার দুর্গাপুরের ফুলঝোড়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ।সীমানা পাঁচিল নেই। হস্টেলের পরিকাঠামো বেহাল। এমনকি, সাপে কাটার ফলে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। তার আগে ওই পড়ুয়াকে হাসপাতালে পাঠাতেও দেরি করা হয়েছে।২০০৫-এ চালু হওয়া এই স্কুলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী পড়ুয়ারা এসে হস্টেলে থেকে পড়াশোনা করে। স্কুল চলে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন ও তত্ত্বাবধানে। হস্টেলটি চলে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তত্ত্বাবধানে। এই স্
দুর্গাপুর
কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর!
কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরেই বিমান বন্দরের সামনে স্টপেজ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল বন্দর কর্তৃপক্ষের তরফে। অবশেষে স্টপেজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর।বৃহস্পতিবার অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বাস স্টপেজ দেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিমানবন্দর কর্তৃপক্ষের দীর্ঘদিনের অভিযোগ ও আবেদনে এই সিদ্ধ
দুর্গাপুর
দুর্গাপুর উৎসব শুরু হতে চলেছে আগামী ৩ রা ডিসেম্বর থেকে!
দুর্গাপুরের মুকুটে এ যেনো এক নতুন পালক, দুর্গাপুজো ফেস্টিভ্যাল এর পরেই নতুন চমক হাজির দুর্গাপুর বাসীর কাছে।দুর্গাপুরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর উৎসব, বিগত বছরের মতো এ বছরও দুর্গাপুরের অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুজো ফেস্টিভ্যাল আর সেই মঞ্চ থেকেই পাওয়া গিয়েছিল এই দুর্গাপুর উৎসব এর আভাস, আজ তাতে সিলমোহর পড়ল আড়ম্বরপূর্ণ ভাবে। চিত্রালয় মাঠে খোলা হলো দুর্গাপুর উৎসব এর অফিস, উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার , নরেদ্রনাথ চক্রবর্ত্তী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিব
দুর্গাপুর
খুন করে প্রেমিকের মৃতদেহের সঙ্গেই 'সহ-বাস' প্রেমিকার!
প্রেমিককে খুন করে ভাড়াবাড়ির মধ্যেই মৃতদেহের সঙ্গে সারা রাত কাটাল প্রেমিকা এবং তার দাদা। বৃহস্পতিবার দুর্গাপুরের ফরিদপুর বাউরি পাড়ার বাসিন্দা গৌতম সাহার ভাড়া বাড়ি থেকে বিহারের শাহরানপুরের বাসিন্দা এক যুবকের পচাগলা রক্তাক্ত দেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিস। যে ঘরে পচাগলা রক্তাক্ত অবস্থায় ২৫ বছরের বিহারের যুবক ছোটন দুবের মৃতদেহ উদ্ধার হয়, সেই ঘর বাইরে থেকে তালাবন্ধ ছিল। আর তা দেখেই দুর্গাপুর থানার তদন্তকারীদের সন্দেহ হয় যে এটি খুনের ঘটনা। তদন্তে নেমে পুলিস ছোটন দ
দুর্গাপুর
কালীপুজোর মুখে খাদ্য দপ্তরের হানা দুর্গাপুরের প্রান্তিকার একটি হোটেলে I
দুর্গা পুজা থেকেই অভিযোগ আসছিল দুর্গাপুরের একটি হোটেলের বিরুদ্ধে পচা মাছ মাংস সহ অন্যান্য সামগ্রী দিয়ে খাওয়ানো হচ্ছিল ক্রেতাদের । কালীপুজোর মুখেই অভিযোগ পেয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা দুর্গাপুরের প্রান্তিকা ব্লু মুন নামের একটি খাবারের হোটেলে । বাতিল করা হয় দোকানের লাইসেন্স। দুর্গাপুরের বেনাচিতি বাজারের প্রান্তিকা এলাকায় বারবার অভিযোগ করার পর অবশেষে খাদ্য সুরক্ষা দপ্তর হানা দিয়ে দোকানে মেলে পচা মাছ মাংস সহ খাবার সামগ্রী। দোকানে ব্যবহার করা বিভিন্ন মসলার তারিখ সম্পূর্ণ পেরিয়ে যাওয়ার পর ঐ
পশ্চিম বর্ধমান
দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ।
দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে লক্ষাধিক টাকার তেল চুরির অভিযোগ। এই ঘটনাকে ঘিরে সোচ্চার স্থানীয় বিরোধী দল সিপিআইএম ও বিজেপি । এবার গাড়ির ডিজিটাল মাইলেজ মিটার হ্যাক করে অভিনব কায়দায় শহরের বর্জ্য সংগ্রহের গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ্য টাকার তেল চুরির অভিযোগ। ঘটনার সত্যতা স্বীকার করলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ার পার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। এই ঘটনায় সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘরুই এই দুষ্কর্মের শাসক দলের কর্মীদের