নিজস্ব সংবাদদাতা : আইপিএল 2026-এর প্লে-অফের লড়াই এখন পৌঁছেছে চরম উত্তেজনার পর্যায়ে। ইতিমধ্যেই Royal Challengers Bengaluru, Sunrisers Hyderabad এবং Gujarat Titans শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। তবে শেষ প্লে-অফ স্পটের জন্য এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে Punjab Kings, Rajasthan Royals, Chennai Super Kings, Delhi Capitals এবং Kolkata Knight Riders-এর মধ্যে। চেন্নাইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে Sunrisers Hyderabad ১৮১ রানের লক্ষ্য তাড়া করে ১৯ ওভারে ১৮১/৫ তুলে জয় ছিনিয়ে নেয়। এই জয়ের ফলে Gujarat Titans-ও আনুষ্ঠানিকভাবে প্লে-অফ নিশ্চিত করে। বর্তমানে Punjab Kings ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। শেষ ম্যাচে Lucknow Super Giants-কে হারাতে পারলেই তাদের পয়েন্ট হবে ১৫।

অন্যদিকে Rajasthan Royals যদি Lucknow Super Giants ও Mumbai Indians-এর বিরুদ্ধে জিতে যায়, তাহলে তারা সরাসরি প্লে-অফে পৌঁছে যাবে। Chennai Super Kings-এর সামনে কঠিন সমীকরণ। তাদের শেষ ম্যাচে Gujarat Titans-কে হারাতেই হবে। পাশাপাশি চাই Punjab Kings-এর হার। এছাড়া Rajasthan Royals যেন বাকি দুই ম্যাচের মধ্যে একটি জেতে, তবেই নেট রান রেটের লড়াইয়ে সুযোগ তৈরি হবে।

Delhi Capitals-এরও সুযোগ অবিশ্বাস্য হলেও এই উপায়ে বেঁচে আছে। তাদের প্রয়োজন Punjab Kings-এর হার, Rajasthan Royals-এর দুই ম্যাচে হার এবং Gujarat Titans-এর জয় Chennai Super Kings-এর বিপক্ষে। এরপর Kolkata Knight Riders-কে হারাতে পারলেই দিল্লির ভাগ্য খুলতে পারে। অন্যদিকে Kolkata Knight Riders-এর সমীকরণও কঠিন হলেও অসম্ভব নয়। তাদের প্রথম শর্ত Punjab Kings-এর হার। পাশাপাশি নিজেদের বাকি ম্যাচে Mumbai Indians ও Delhi Capitals-কে হারাতে হবে। এরপর শেষ সিদ্ধান্ত আসবে নেট রান রেটের হিসাব থেকে। আইপিএল ২০২৬-এর শেষ লিগ পর্বে তাই উত্তেজনা চরমে। শেষ পর্যন্ত কোন দল শেষ প্লে-অফ টিকিট দখল করে? তার দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।