Skip to content

ভোটের আগে ‘৮০০ গ্রেফতারি’র আশঙ্কা! হাইকোর্টে তৃণমূলের মামলা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক!

নিজস্ব সংবাদদাতা : ভোটের প্রাক্কালে বড়সড় গ্রেফতারির আশঙ্কা তুলে TMC কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। প্রথম দফার ভোটের মাত্র দু’দিন আগে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শাসক দলের দাবি, প্রায় ৮০০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হতে পারে, যার মধ্যে একাধিক প্রভাবশালী নেতার নামও রয়েছে।মামলায় অভিযোগ করা হয়েছে, এই সম্ভাব্য গ্রেফতারির তালিকা নাকি তৈরি করেছে Election Commission of India। যদিও এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।আগামী বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট, আর ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা। তার আগেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল। সোমবার দানিশ শেখ নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। জানা গিয়েছে, আগামী বুধবার মামলার শুনানি হতে পারে। আদালতের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে এবং বিষয়টি প্রধান বিচারপতি Sujay Paul-এর নজরে আনা হয়েছে।মামলায় যাঁদের সম্ভাব্য গ্রেফতারির তালিকায় রাখা হয়েছে বলে দাবি, তাঁদের মধ্যে রয়েছেন কোচবিহারের পার্থ প্রতীম রায় ও উদয়ন গুহ, আলিপুরদুয়ারের অজিত বর্মণ, মালদহের আব্দুল রহিম বক্সী, মুর্শিদাবাদের মনিরুল ইসলাম, মেহেবুব আলম, নারায়ণ গোস্বামী, শেখ শাহজাহান, বারিক বিশ্বাস, বাবু মাস্টার, পিন্টু প্রধান, কসবার সুশান্ত ঘোষ, সোনারপুরের নজরুল ইসলাম, বেহালার রত্না চট্টোপাধ্যায়, রাসবিহারীর সোনা পাপ্পু এবং পূর্ব মেদিনীপুরের আনিসুর রহমান।ভোটের আগে এই গ্রেফতারি আশঙ্কাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Latest