চোখে জল কুণাল ঘোষের,আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন করবেন!
পদ হারিয়েও কর্মীদের পাশে পেয়ে চোখে জল কুণাল ঘোষের । কুণাল ঘোষ পদ চায় না, পথে আছে। গোটা ঘটনার সূত্রপাত বুধবার, বাদ গিয়েছিল রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে। বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ। তাতেই যেন তৃণমূল নেতা কুণাল ঘোষের মনে বিষাদের মেঘ। কলকাতার রাজপথে দলের কর্মী, অনুগামীদের পাশে পেয়ে চোখে এল জল। খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়লেন। বললেন, কুণাল ঘোষের কোনওদিন পদ লাগেনি। পদ নয় পথে আছি। তৃণমূলের কর্মী ছিলাম, থাকব। আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন কর
নিজস্ব প্রতিবেদন : পদ হারিয়েও কর্মীদের পাশে পেয়ে চোখে জল কুণাল ঘোষের । কুণাল ঘোষ পদ চায় না, পথে আছে। গোটা ঘটনার সূত্রপাত বুধবার, বাদ গিয়েছিল রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে। বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ। তাতেই যেন তৃণমূল নেতা কুণাল ঘোষের মনে বিষাদের মেঘ। কলকাতার রাজপথে দলের কর্মী, অনুগামীদের পাশে পেয়ে চোখে এল জল। খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়লেন। বললেন, কুণাল ঘোষের কোনওদিন পদ লাগেনি। পদ নয় পথে আছি। তৃণমূলের কর্মী ছিলাম, থাকব। আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন করবেন। এই আত্মবিশ্বাস নিয়ে দলটা চালিয়ে যাব। এদিকে কুণাল যখন সাংবাদিকদের এ কথা বলছেন তখন পাশ থেকে একটাই স্লোগান বারবার শোনা যেতে লাগল, দাদা তুমি এগিয়ে চল আমরা তোমার সঙ্গে আছি। তাতেই যেন বারবার বিহ্বল হতে দেখা গেল কুণালকে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ