অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মোদির গ্যারান্টি'র বিরুদ্ধে দিদির শপথ !

বুধবার অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন।একই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে বলেন, ”ইস্তেহারে বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতি খুঁজে পাবেন। ইচ্ছাকৃত বঞ্চনা। এর সঙ্গে এমন একটা মনোভাব মানুষকে অসম্মান করা। খুঁজে পাবেন আবেদনে। মানুষের অন্ন বস্ত্র বাসস্থান ছিনিয়ে নিচ্ছে।” একই সঙ্গে এবারের ইস্তেহারকে তৃণমূলের তরফ থেকে বলা হয়, ”দিদির শপথ”! তৃণমূল ইস্তেহারে উল্লেখ, সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের আয় এবং ৪০০ টাকা নুন্যতম ম

মোদির গ্যারান্টি'র বিরুদ্ধে দিদির শপথ !

নিজস্ব সংবাদদাতা : বুধবার অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন।একই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে বলেন, ”ইস্তেহারে বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতি খুঁজে পাবেন। ইচ্ছাকৃত বঞ্চনা। এর সঙ্গে এমন একটা মনোভাব মানুষকে অসম্মান করা। খুঁজে পাবেন আবেদনে। মানুষের অন্ন বস্ত্র বাসস্থান ছিনিয়ে নিচ্ছে।” একই সঙ্গে এবারের ইস্তেহারকে তৃণমূলের তরফ থেকে বলা হয়, ”দিদির শপথ”! তৃণমূল ইস্তেহারে উল্লেখ, সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের আয় এবং ৪০০ টাকা নুন্যতম মজুরি। দেশজুড়ে বাড়ি। সমস্ত দরিদ্রদের পাকা বাড়ি। জ্বালিনির জ্বালা কমবে। বিপিএল পরিবারকে বিনামূল্যে দশটি সিলিন্ডার। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। পাঁচ কেজি বিনামূল্যে শস্য দেওয়া হবে।”তৃণমূল জানিয়েছে, ”আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার৷ প্রান্তিক মানুষ, তপশিলি উপজাতিদের উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ৬০ বছরের উর্ধে ১২ হাজার টাকা করা হবে বার্ধক্য ভাতা। ফুটবে হাসি অন্নদাতার। নূন্যতম সহায়ক নূন্যতম আইনত গ্যারান্টি ৫০% বেশি। সিএএ বিলুপ্ত করা হবে৷ এনআরসি বন্ধ করা হবে৷ ইউনিফাইড সিভিল কোর্ড ভারত জুড়ে নয়। মহিলা অধিকার বাংলায় দিদি দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে ১০০০ ও ১২০০ টাকা পাচ্ছে। কেন্দ্র দেবে বাংলাও দেবে। দ্বিগুণ হবে।” তৃণমূলের ইস্তেহারে আরও উল্লেখ, এলপিজি মানুষ বিনামূল্যে পেলে ব্যবহার করবে। এখন আগে ৮৫০ টাকা আগে দাও। পরে ৩০০ ব্যাঙ্কে যাবে। কিন্তু কাঠখুটো জ্বালনো বন্ধ হয়ে যাবে।”

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ