অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘাটাল থানার কালীপুজোয় মানবিক উদ্যোগ, নিজে হাতে প্রসাদ বিতরণ পুলিশ আধিকারিক পাপিয়া সুলতানার

ভোটের আগে কড়া নিরাপত্তা! কলকাতায় একসঙ্গে সব কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তারা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে ঘিরে নিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন পদক্ষেপ। কলকাতায় একসঙ্গে বৈঠকে বসলেন দেশের বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তারা—CRPF, CISF, BSF, SSB এবং ITBP।রবিবার কলকাতায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূল জোর দেওয়া হয় বাহিনীগুলির মধ্যে সমন্বয় বা “সিনার্জি” আরও মজবুত করার উপর। ভোটের প্রথম দফা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নিরাপত্তা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।রাজ্য পুলিশের ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি সলভ মাথুরের

ভোটের আগে কড়া নিরাপত্তা! কলকাতায় একসঙ্গে সব কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তারা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে ঘিরে নিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন পদক্ষেপ। কলকাতায় একসঙ্গে বৈঠকে বসলেন দেশের বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তারা—CRPF, CISF, BSF, SSB এবং ITBP।রবিবার কলকাতায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূল জোর দেওয়া হয় বাহিনীগুলির মধ্যে সমন্বয় বা “সিনার্জি” আরও মজবুত করার উপর। ভোটের প্রথম দফা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নিরাপত্তা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।রাজ্য পুলিশের ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি সলভ মাথুরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং নির্বাচন কমিশনের পুলিশ উপদেষ্টাও।সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন বাহিনীর ডিরেক্টর জেনারেলরা কৌশল নির্ধারণের কাজ সেরে ফেলেছেন। এখন লক্ষ্য—মাঠপর্যায়ে নিখুঁত বাস্তবায়ন। তাঁদের একটাই উদ্দেশ্য, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া কোনওরকম ভয় বা হুমকির মুখে না পড়ে।

🗳️ টার্গেট: অবাধ ও শান্তিপূর্ণ ভোট

সব বাহিনীর প্রধান লক্ষ্য একটি অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণের আগে এই যৌথ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।সল্ট লেকের সিআরপিএফ-এর ৩ নম্বর সিগন্যাল সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠক থেকে মাঠে থাকা হাজার হাজার জওয়ানের জন্য চূড়ান্ত অপারেশনাল নির্দেশিকা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।নির্বাচনের আগে এমন উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক রাজ্যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ