লকেটকে ‘পরামর্শ’- হুগলি জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড !
আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলিতে। তার আগে দলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিকে পেপটক দিয়ে গেলেন অভিষেক। মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অভিষেককে। জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এবার নাম না করে বার্তা তৃণমূলের
হুগলি, নিজস্ব সংবাদদাতা : আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলিতে। তার আগে দলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিকে পেপটক দিয়ে গেলেন অভিষেক। মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অভিষেককে। জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এবার নাম না করে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। অভ্যন্তরীণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বললেন, ‘যিনি ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিলেন এবং আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, তাঁকে শুধু বলব, আপনার প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন। সময়ের অপেক্ষা।’
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ